প্রধান খবরবাংলাদেশরাজনীতি

মির্জা ফখরুলসহ অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রূপসী বাংলা ঢাকা ডেস্কঃ পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সোমবার বিকেলে রাজধানীর হাতিরঝিল থানায় এই মামলা দায়ের করা হয়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম জানান, পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগে বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর তিন।

মামলায় যাদের নাম রয়েছে, তাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সভাপতি হাবিবুন নবী খান সোহেল, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল উল্লেখযোগ্য।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension