
করিনার সিনেমা ফাস্ট ডে, ফাস্ট শো দেখতেন রাহুল গান্ধী
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: স্বামী-পুত্র নিয়ে জমিয়ে সংসার করছেন একজন। আর অন্যজন লড়ছেন রাজনীতির ময়দানে। দম ফেলার সময় নেই রাহুলের। কিন্তু একটা সময় সব কাজ ফেলে দেখতে যেতেন করিনা কাপুরের সিনেমা। তাও আবার ফাস্ট ডে, ফাস্ট শো। কম যান করিনাও। একটা সময় তিনি ডেটে যাওয়ার স্বপ্ন দেখতেন রাহুলের সঙ্গে।
পড়ে মনে হচ্ছে বানিয়ে বলছি! একদমই নয়। না কোনও গুঞ্জন। না কোনও উড় খবর। নিজের মুখে একথা বলেছেন নায়িকা। যা সাংবাদিক রশিদ কিদওয়াই তাঁর লেখা ‘নেতা অভিনেতা: বলিউড স্টার পাওয়ার ইন ইন্ডিয়া’ বইতে লিখেছেন। যেখানে তাঁর বড় বড় হরফে লেখা, ২০০২-এ নাকি নিজের এই ইচ্ছের কথা বলেছিলেন করিনা। আর রাহুলও নাকি করিনার সিনেমা প্রথম দিন, প্রথম শো-এ দেখতেন!

তাছাড়া একবার সিমিগারেওয়াল নিজের শো-এ করিনার কাছে জানতে চেয়েছিলেন, করিনা কার সঙ্গে ডেট করতে চান? উত্তরে নায়িকা জানান, ‘”আমি কি বলব? জানি না এটা বলা উচিত হবে কিনা। এটা বিতর্কিত বিষয় হতে পারে। কিন্তু যার সঙ্গে ডেট করতে চাই, তার নাম রাহুল গাঁধী। ওর সঙ্গে ডেটে যেতে আমার কোনও সমস্যা নেই। …আমি ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। আর ওর রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড। আমার তো মনে হয় আমাদের মধ্যে কথা হলে সেটা ভালই হবে।”

তবে এখন সময় গড়িয়েছে। বদলে যাওয়া সময়ের সঙ্গে পাল্টে গিয়েছে নায়িকার ইচ্ছেও। এখন অবশ্য করিনার বক্তব্য “অনেক আগে আমি এটা বলেছিলাম কারণ আমাদের দু’জনের পদবিই খুব জনপ্রিয়। রাহুলকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পেলে আমার ভাল লাগবে। কিন্তু ওর সঙ্গে ডেট করতে চাই না।”



