
হকি বিশ্বকাপের উদ্বোধনে চমক বাদশা
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : নভেম্বরে দেশের মাটিতে ছেলেদের হকি বিশ্বকাপ৷ মেগা টুর্নামেন্টের ওপেনিং মাঠে হাজির থাকবেন বলিউড কিং শাহরুখ খান৷ বিশ্বকাপের ওপেনিংয়ে শাহরুখের উপস্থিত থাকার কথা জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক৷ কেরিয়ারের সেরা সময়ে হকি কোচ কবীর খানের ভূমিকায় চাক দে ইন্ডিয়া সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ৷ পর্দায় সেই কবিরই এবার বিশ্বকাপ উদ্বোধনে মাঠে থাকতে চলেছেন৷
২৭ নভম্বর ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামে ছেলেদের বিশ্বকাপের আসরে ঢাকে কাঠি পড়তে চলেছে৷ ২৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করবে ‘মেন ইন ব্লু৷’ গ্রুপ পর্বে ভারতের অন্য দুটি ম্যাচ যথাক্রমে ২(বেলজিয়াম) ও ৮ ডিসেম্বর(কানাডা)
Delighted to share that @iamsrk 's #HeartBeatsForHockey and he has come forward to support Indian hockey & #HockeyWorldCup2018 in #Bhubaneswar. Kalinga Stadium & #Odisha look forward to welcoming you, Mr. Khan at the #OdishaHWCOpeningCeremony on 27th November 2018 #AbBasHockey https://t.co/rWNZvT1KmQ
— Naveen Patnaik (@Naveen_Odisha) October 9, 2018
উদ্বোধনে শাহরুখের উপস্থিতির কথা জানিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী টুইটে লিখেছেন, ‘ভারতীয় হকির সমর্থনে মাঠে এসে দলকে সমর্থনের অনুরোধে সাড়া দিয়েছেন কিং খান৷ সেজন্য তাঁর কাছে আমরা কৃতত্ব৷ শাহরুখকে স্বাগত জানাতে তৈরি ওড়িশা৷’
@iamsrk Sir aap to hockey khel chuke ho. Main aur poori Indian team to ye jaanti hi hai that your #HeartBeatsForHockey. Kya aap #HWC2018 ka hissa banoge? Kya aap hamein support karne maidan mein uttroge? Pls duniya ko bhi ye bata do ki aapka dil ab bhi hockey ke liye dhadakta hai pic.twitter.com/dj306ZbMnB
— Manpreet Singh (@manpreetpawar07) October 9, 2018

ভারতীয় দলের অন্যতম প্রধান খেলোয়াড় মনপ্রীত সিংও শাহরুখকে মাঠে এসে দলকে সমর্থন করার জন্য অনুরোধ জানিয়েছিলেন৷ এক টুইটে মনপ্রীত বাদশাকে উদ্দেশ করে লিখেছেন, ‘আপনার হকি প্রেমের কথা কারুর অজানা নয়৷ ভারতীয় দলের সমর্থনে আপনি মাঠে আসতে পারলে কৃতজ্ঞ থাকব৷’ আবেগঘন টুইটের শেষে মনপ্রীত জুড়েছেন, ‘এবার আপনিও আসুন, বিশ্ববাসীকে দেখিয়ে দিন আপনি হকির কত বড় সমর্থক৷’
পালটা টুইটে বাদশা লিখেছেন, ‘ ভারতীয় হকির সমর্থনে সব সময় নিজেকে উজার করে দিতে তৈরি৷ অবশ্যই উদ্বোধনের দিনে মাঠে থাকব৷’
Neki aur pooch pooch? Mujhe bolne ki der hai mere bhai, main koodh kar pahunch jaoonga! I wish u and our team the best. Hockey is the pride of India. We will cheer Chak De India! Thank u for thinking of me. Mera Dil Hockey ke liye bahut tez dhadakta hai!!! #HeartBeatsForHockey https://t.co/2F8XA07Khq
— Shah Rukh Khan (@iamsrk) October 9, 2018
Saach mein toh Khuda ne kitna accha sa Darwaza khul diya apke liye uske badle, ap bhi Kabir Khan banke Hockey bhi khel sakte ho, Jug hoke Doctor bhi bann sakte ho, Raju jaise Engineer bhi ho sakte ho, Major Ram ke tarah Army officer bhi ya phir Raees jaise gangstar bhi 🔥🤗💎 pic.twitter.com/moGJjtNJwC
— ❥ Sнαн ᏦᎥ Ᏸ𝐢ω𝐢 𓀠 (@JacyKhan) October 9, 2018



