বাংলাদেশরাজনীতি

রায় নিয়ে বিএনপিপন্থী তারকারা যা বললেন

রূপসী বাংলা ঢাকা ডেস্ক : বিএনপিপন্থী তারকারা- ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করা হয়েছে। মামলার জীবিত ৪৯ আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন বিচারক।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই সঙ্গে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই রায়ের বিভিন্ন মহল নানা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। কী বলছেন বিএনপিপন্থী তারকারা?

কণ্ঠশিল্পী বেবী নাজনীন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক। শিশুশিল্পী থাকা অবস্থায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরে কণ্ঠশিল্পী হিসেবে বেড়ে ওঠা।

তিনি এবার নীলফামারী-৪ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশ নিতে চান। তিনি বলেন,‘ বিএনপি থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা হয়েছে। এর থেকে বেশিকিছু বলার নেই।

দেখুন, এটা নির্বাচনের বছর। সরকারের প্রতিপক্ষ দল হিসেবে এমন মামলা কিংবা বিচার হতেই পারে। আমরা এর প্রতিবাদ জানিয়েছি। এটাই বলতে পারি। এর বেশিকিছু বলার নেই’।

সুরকার-গীতিকার ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। মুখ খুলতে চাইলেন না। তিনি শুধু জানান,‘এটা আইনের ব্যাপার।

আমি এর আগামাথা না জেনে কিছু বলতে পারবো না। শুধু এতটুকু বলবো একটি সরকারের আমলে একটি হামলা হয়েছে। অমনি সেই সরকারের উপরই কি সব দোষ চাপবে? এখন যে সরকার আছে।

এখনও তো এমন অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তার দায়ভার কি পুরোটাই সরকার নিবে? আমি এত আইন-কানুন বুঝি না। বিএনপির রাজনৈতিক ও আইন বিশ্লেষক অনেকেই অঅছেন। তারা এ ব্যাপারে কথা বলছেন। আমাদের কথা আসলে সেটাই।’

নায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বিএনপির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক। তিনি স্পষ্টই বলে দিলেন,‘ এটা রাজনৈতিক প্রতিহিংসার কারণে হয়েছে। গ্রেনেড হামলা অবশ্যই নৃশংস একটা ঘটনা।

কিন্তু এই যে রায় দেয়া হল, সেখানে তারেক জিয়াসহ অন্যান্যদের ফাঁসানো হচ্ছে। এই রাজনৈতিক রায়ে আমরা অবশ্যই রাজনৈতিকভাবে মোকাবেলা করবো। আমরা এ রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এটি ক্ষমতাসীনদের রাজনৈতিক প্রতিহিংসার নোংরা প্রকাশ।‘

কণ্ঠশিল্পী মনির খান বিএনপির সহ-সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক। তিনি জানান,‘‘ যেভাবে `মিথ্যা` মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছিল, সেভাবে আরেকটি `মিথ্যা` মামলায় বিএনপির নেতাদের সাজা দেওয়া হলো। কর্মসূচী দেয়া হয়েছে। আমরা সে মতে আন্দোলন চালিয়ে যাবো।’

এছাড়াও নায়ক হেলাল খান, রিনা খান, কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, অভিনেতা বাবুল আহমেদ, সাংস্কৃতিক সংগঠক সালাউদ্দিন ভূইয়া শিশির ও ওবায়দুর রহমান চন্দনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension