ভারত

বৌয়ের সঙ্গে পালিয়ে যাওয়ার জের, কর্মচারীর চোখে অ্যাসিড ঢালল মালিক

রূপসী বাংলা ডেস্ক:মালিকের বৌয়ের প্রেমে পড়ে তাঁর সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। ধরা পড়ার পর মালিকের কর্মচারীরা তাঁকে বেধড়ক মারধর করে চোখে অ্যাসিড ঢেলে দিল। বিহারের বেগুসরাইতে ঘটনাটি ঘটেছে।

পরশু গভীর রাতে বেগুসরাইয়ের পিপরা চকে ঘটেছে এই ঘটনা। পুলিশ জানিয়েছে, অ্যাসিড ঢালার জেরে ওই ব্যক্তির চোখ অন্ধ হয়ে গিয়েছে, তাঁর অবস্থা গুরুতর।

ওই ব্যক্তির বয়স বছর তিরিশ, তিনি পেশায় ট্রাক্টর চালক, বাড়ি সমস্তিপুরে। বারাউনি গ্রামে তিনি এক কৃষকের ট্রাক্টর চালাতেন, তখনই মালিকের স্ত্রীর সঙ্গে তাঁর অবৈধ সম্পর্ক হয়। এ মাসের ৬ তারিখ তাঁকে নিয়ে চম্পট দেন তিনি। মহিলার স্বামী ওই কর্মচারীর বিরুদ্ধে পুলিশে স্ত্রীকে অপহরণ করার অভিযোগ করেন।

এরপর ১৬ তারিখ ফিরে আসেন ওই মহিলা। স্থানীয় আদালতে বিবৃতি দেওয়ার পর স্বামীকে বলেন, তাঁকে বাড়ি নিয়ে যেতে। তিনি আদালতে কী বলেছেন, ফিরেই বা এলেন কেন এখনও জানা যায়নি।

এরপর তাঁর দেওর ওই ট্রাক্টর চালককে পরশু সন্ধেয় ফোন করে বলেন, বৌদি তাঁর সঙ্গেই থাকতে চান, তাই স্থানীয় তেঘরা থানায় এসে তিনি যেন নিয়ে যান তাঁকে। সে কথা বিশ্বাস করে আসছিলেন ওই ট্রাক্টর চালক। থানা থেকে কিছু দূরে গোটাকুড়ি লোক তাঁকে ধরে ফেলে, অভিযোগ, একটি ধাবায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে তাঁকে। তারপর ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে তাঁর দুই চোখে অ্যাসিড ঢুকিয়ে দেয়। স্থানীয় হনুমান চকের কাছে ফেলে রেখে যায় তাঁকে। এক পথচারী তাঁকে হাসপাতালে নিয়ে যান।

এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ, অন্যদের খোঁজ চলছে।

abpananda

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension