প্রধান খবরবাংলাদেশ

তারা না জেনে ইভিএমের বিরোধীতা করছেন: সিইসি

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনার শিববাড়ি মোড়ে পাবলিক হল প্রাঙ্গণে ইভিএম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, আইন সংশোধন হয়ে গেলে জাতীয় সংসদ নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার করা হবে। ইভিএমের মাধ্যমে ভোটারদের ভোটাধিকার রক্ষা করা সম্ভব হবে।

বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের নির্বাচন কমিশন পুনর্গঠন এবং ইভিএম ব্যবহার না করার দাবি প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবির বিষয়টি নিয়ে কমিশন উদ্বিগ্ন নয়। আর তারা না জেনে ইভিএমের বিরোধীতা করছেন।

এ সময় সকলকে ইভিএম সম্পর্কে জেনে বুঝে পরামর্শ দেয়ার আহ্বান জানান সিইসি। শুধু বিরোধীতার স্বার্থে বিরোধীতা না করারও আহ্বান জানান তিনি। ইভিএমে কোনভাবেই ভোট কারচুপির সুযোগ নেই বলে দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত ইভিএম প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত করা হয়।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নভেম্বর মাসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একাদশ জাতীয় সংসদের নির্বাচনী তফশিল ঘোষণা করা হবে।

জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অতীতে বিভিন্ন জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেক্ষেত্রে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয় নি।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension