ভারত

ব্যাঙ্কিং সিস্টেম নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুক কেন্দ্র, দাবি কংগ্রেসের

রূপসী বাংলা ডেস্ক: পিএনবিকাণ্ডকে হাতিয়ার করে ফের একবার কেন্দ্রকে নিশানা করল কংগ্রেস। শাসক দলের থেকে ব্যাঙ্কিং সিস্টেম সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশের দাবি তুলল তারা। এদিন কংগ্রেস মুখপাত্র মণীশ তিওয়ারি বলেন, মোদী-চোকসির ট্যাঙ্গো এখনও চলছে। অন্য ব্যাঙ্ক থেকেও একইরকম প্রতারণার খবর আসছে।

হিরে ব্যবসায়ী নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোকসির পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে করা সাড়ে ১১ হাজার কোটি টাকার প্রতারণার বিষয়টি ফাঁস হওয়ার দিনকয়েকের মধ্যেই শনিবার আরেকটি প্রতারণা ফাঁস হয়। উঠে এসেছে, বিভিন্ন ব্যাঙ্কে প্রায় ৮০০ কোটি টাকা প্রতারণা করেছেন রোটোম্যাক কর্তা বিক্রম কোঠারি।

মণীশ তিওয়ারির দাবি, ভারতের ব্যাঙ্কগুলিতে এই প্রতারণার জাল ক্রমশ বেড়েই চলেছে। তিনি বলেন, রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে মোট ৬১,২৬০ কোটি টাকার প্রতারণা হয়েছে। এর মধ্যে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ চার বছর ক্ষমতায় রয়েছে।

মণীশের অভিযোগ, এই প্রতারকদের সঙ্গে বিজেপির শীর্ষস্তরের ঘনিষ্ট যোগাযোগ রয়েছে। এর থেকেই বোঝা যাচ্ছে, ভারতেয়র অর্থনীতিকে কী করুণ অবস্থার মধ্য দিয়ে যেতে চলছে। তিনি যোগ করেন, এই পরিস্থিতিতে কেন্দ্রের শ্বেতপত্র প্রকাশ করা উচিত বলে দাবি করেছে কংগ্রেস।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension