প্রধান খবরবাংলাদেশরাজনীতি

তফসিল ঘোষণা আগামী এক সপ্তাহের মধ্যে: ইসি সচিব

 গনি আল-মারুফ

 

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: এরই মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৮০ শতাংশ কাজ সমাপ্ত হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ।  আজ বুধবার সকালে আগারগাঁও এ নির্বাচন কমিশন ভবনে কমিশন সচিবের সভাপতিত্বে নির্বাচনের প্রস্তুতিমূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ বিষয়ক এ সভায় তিনি একথা বলেন।

এসময় নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ আন্ত-মন্ত্রণালয় সভায় নির্বাচনি কাজের তৎপরতা বাড়ানোর তাগিদ দেন।এ বৈঠকে নির্বাচনের প্রস্তুতিমূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ বিষয়ক এ সভায় জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পনাসহ ১১টি এজেন্ডা নিয়ে কথা বলার কথা রয়েছে। এ সভায় সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ ব্যাংক, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension