
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আজ সোমবার দুপুর ১২টার দিকে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামন মিয়া ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার জনসভা করার সমাবেশের অনুমতি দিয়েছেন।
এর আগে বেলা সাড়ে ১১টায় প্রতিনিধি দলটি ডিএমপি কমিশনারের কাছে যান। প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ। আব্দুস সালাম আজাদ জানান, ডিএমপি কমিশনার আমাদের জনসভার অনুমতি দিয়েছেন।



