আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র

আট বছরে প্রথমবারের মত কংগ্রেসের নিম্নকক্ষের নিয়ন্ত্রণে

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট: আট বছরে প্রথমবারের মত কংগ্রেসের নিম্নকক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার ফলে ডেমোক্র্যাটরা প্রেসিডেন্টের প্রস্তাবে বাধা দেওয়ার ক্ষমতা অর্জন করল।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে জয় পেয়েছে। তবে নিম্নকক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে তারা। খবর বিবিসি ও রয়টার্সের। 

প্রতিনিধি পরিষদ বা হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্র্যাটরা। আট বছরে প্রথমবারের মত কংগ্রেসের নিম্নকক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার ফলে ডেমোক্র্যাটরা প্রেসিডেন্টের প্রস্তাবে বাধা দেওয়ার ক্ষমতা অর্জন করল।

 

 

এ পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা গেছে, নিম্নকক্ষের ২০২টি আসনে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। অপরদিকে রিপাবলিকানরা জয় পেয়েছে ১৮৫টি আসনে। নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২১৮টি আসন।

এদিকে উচ্চকক্ষে ৫১টি আসনে জয় পেয়েছে রিপাবলিকানরা। ৫১টি আসন পেলেই উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যায়। ডেমোক্রেটরা জয় পেয়েছে ৪২টি আসনে। ফলাফল বাকি আর ৭টি আসনের।

 

 

মঙ্গলবারের এই ভোটকে দেখা হচ্ছে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার পরীক্ষা হিসেবে। এ নির্বাচনে মিলছে ট্রাম্পের ক্ষমতার মেয়াদের বাকি দুই বছরের পরিস্থিতির পূর্বাভাস। কংগ্রেসের কোনও কক্ষের নিয়ন্ত্রণ হারা মানে প্রেসিডেন্ট ট্রাম্প কোনও বিল বা আইন পাস করতেও বিপাকে পড়বেন। এ কারণেই মূলত এ নির্বাচনকে বলা হচ্ছে ট্রাম্পের প্রেসিডেন্সির ওপর গণভোট।

যুক্তরাষ্ট্রে চার বছর পরপর হয় প্রেসিডেন্ট নির্বাচন। আর প্রেসিডেন্টের মেয়াদের মাঝামাঝি অর্থাৎ দু’বছরের মাথায় হয় কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন। এ নির্বাচনে জনগণ প্রেসিডেন্টকে নিয়ে তাদের সন্তোষ বা অসন্তোষ প্রকাশের সুযোগ পায়।

আর তাই ক্ষমতাসীন প্রেসিডেন্টকে নিয়ে মানুষ কী ভাবছে এবং তার আবারও ক্ষমতায় আসার সম্ভাবনা কতটুকু, তা এ নির্বাচনেই স্পষ্ট হয়ে যায়।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension