প্রধান খবরযুক্তরাষ্ট্র

অবৈধ অভিবাসী ঠেকাতে ট্রাম্পের নতুন আইন

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের সীমান্ত দিয়ে প্রবেশকারী অবৈধ অভিবাসীরা যাতে আশ্রয় আবেদন না করতে পারে তার জন্য ট্রাম্প প্রসাশন নতুন আইন চালু করতে যাচ্ছে। খবর বিবিসি ও রয়টার্সের।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জাস্টিস ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই ঘোষণা দিয়েছে। যারা যুক্তরাষ্ট্রের প্রবেশের ক্ষেত্রে প্রেসিডেন্টের কোনো নিষেধাজ্ঞা ভঙ্গ করবে তাদের ক্ষেত্রে রাজনৈতিক আশ্রয় প্রযোজ্য হবে না।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতীয় স্বার্থে’ প্রেসিডেন্ট অভিবাসীদের থামাতে পারেন। ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনী প্রচারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বেশি নজর দিয়েছেন অভিবাসী ইস্যু নিয়ে।

অভিবাসী সমর্থকরা এই পদক্ষেপের নিন্দা করেছেন। তারা বলছেন, এই আইন যুক্তরাষ্ট্রের অভিবাসী সংক্রান্ত আগের আইনের সঙ্গে সাংঘর্ষিক। আগের আইনে বলা আছে, স্বদেশে কেউ নিপীড়ন বা সহিংসতা শিকার হলে তিনি আশ্রয়ের আবেদন করতে পারবেন। বৈধ বা অবৈধ অভিবাসী যাই হোক না কেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত একটি আদেশের সঙ্গে বৃহস্পতিবার আইনটি  প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকো সীমান্ত দিয়ে প্রবেশকারী অবৈধ অভিবাসীদের আশ্রয় আবেদনে কার্যকরীভাবে নিষিদ্ধ করবে এই আইন।

কর্মকর্তারা বলছেন, এই আইনটি পুরোপুরি কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের সীমান্ত দিয়ে প্রবেশকারী অভিবাসীরা যদি প্রবেশদ্বারে নাম অন্তর্ভুক্ত করেন তাহলে শুধুমাত্র তারাই আশ্রয়ের জন্য আবেদন করতে পারবেন।

ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় চাওয়ার বিষয়টিতে কড়াকড়ি আরোপ করেছে। প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রে বিদ্যমান অবৈধ অভিবাসীদের উৎসাহিত করে এবং বৈধ দাবিগুলোকে নস্যাৎ করে দেয়। ঢাকাটাইমস

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension