বাংলাদেশরাজনীতি

রাস্তা বন্ধ করে যেন সভা-সমাবেশ না করা হয়: ওবায়দুল কাদের

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  আজ শনিবার সন্ধ্যায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণের দ্বিতীয় দিন সংবাদ সম্মেলনে বলেন,  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারাদেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে রাস্তা বন্ধ করে সভা-সমাবেশে করা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাস্তা বন্ধ করে যেন সভা-সমাবেশ না করা হয়। ছুটির দিনে বড় সমাবেশ করা হবে, যাতে কারও দুর্ভোগ না হয়।

আওয়ামী লীগের প্রার্থীরা রোববার সন্ধ্যা ৬টার পর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন না বলে জানান ওবায়দুল কাদের।

আজ শনিবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেছেন, তারা (বিএনপি) নির্বাচনে অংশ নি‌চ্ছে, এ ব্যাপা‌রে স‌ন্দেহ নেই, সংশয় নেই। আমরা আশাবাদী।

রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের সমা‌বে‌শে ‌বিএন‌পির বক্তব্য প্রস‌ঙ্গে তিনি ব‌লেন, গ‌রম গরম ভাষণ, আ‌ন্দোল‌নের কর্মসূ‌চি দেওয়া নির্বাচ‌নের আইন এবং আচরণ বি‌ধির সুস্পষ্ট লঙ্ঘন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension