প্রধান খবরবাংলাদেশ

হানড্রেড পারসেন্ট সুষ্ঠু নির্বাচন পৃথিবীর কোনও দেশেই হয় নাই: কবিতা খানম

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  আজ শুক্রবার ১৬ নভেম্বর সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে ব্রিফিংয়ের সময় নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, বলেছেন, হানড্রেড পারসেন্ট সুষ্ঠু নির্বাচন- এটা পৃথিবীর কোনও দেশেই হয় নাই। আমাদের দেশেও হবে না। সুতরাং আমরা বলতে চাই, আমাদের একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে, যেটা প্রশ্নের ঊর্ধ্বে থাকবে।

তিনি বলেন, দেশে নির্বাচনী হাওয়া বইছে। এই হাওয়া যেন কোনভাবেই বৈরী না হয়, সেটা আপনাদের নিশ্চিত করতে হবে।

কবিতা খানম বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে তুলে আনা অনেক কঠিন কাজ। সবার সঙ্গে সদাচারণ করে, সৎ ব্যবহার করে নির্বাচন সুষ্ঠু করতে হবে। নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব শুধু নির্বাচন কমিশনের নয়, এটা সবার দায়িত্ব। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করি।

অনুষ্ঠানে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচন হবে- এটা ফিক্সড। এই নির্বাচন হবে সব দলের অংশগ্রহণে। তাই নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক।

দেশের অনেক জায়গায় এখনও ব্যানার, পোস্টার নামানো হয়নি উল্লেখ করে হেলালুদ্দীন আহমদ  বলেন, ১৮ নভেম্বরের মধ্যে এগুলো অবশ্যই নামিয়ে ফেলতে হবে। যাতে মনোনয়নপ্রাপ্তরা তাদের ব্যানার-পোস্টার লাগানোর সুযোগ পান।

প্রসঙ্গত, ইসির তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোট ৩০ ডিসেম্বর।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension