প্রধান খবরবাংলাদেশ

চার প্রেক্ষাগৃহে ‘হাসিনা: আ ডটারস্ টেল’

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  আজ দেশের চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত ‘হাসিনা: আ ডটারস্ টেল’ চলচ্চিত্রটি।

আজ ১৬ নভেম্বর শুক্রবার থেকে ঢাকার তিনটি এবং চট্টগ্রামের একটি প্রেক্ষাগৃহে সর্বসাধারণের জন্য মুক্তি পেয়েছে বহুল প্রত্যাশিত ডকুমেন্টারি ড্রামা ফিল্ম ‘হাসিনা : আ ডটারস্ টেল’।

বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী নিয়ে নির্মিত এক বাঙালি কন্যার গল্প দেখা যাবে এ ছবিতে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো হয়। প্রিমিয়ার শোর পর তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, একজন নেত্রী ও একজন যোগ্য বঙ্গবন্ধুর কন্যা হয়ে ওঠার এ পথটি যে কত সংগ্রাহ, কত জটিল ও কত কঠিন- সেটিই ফুটে উঠেছে। মানুষ এ ছবিটি দেখলে সারারাত ঘুমাতে পারার কথা নয়।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মন্তব্য করেন, এটি শুধু শেখ হাসিনার ছবি নয়; এটি চমৎকার ছবি ও গল্প। একটি মানুষের বেড়ে ওঠা, জীবনের বিভিন্ন দিক ছবিতে প্রতিফলিত হয়েছে।

চলচ্চিত্রটির পরিচালক পিপলু খান বলেন, ‘এটি দেখার জন্য শেখ হাসিনার ফ্যান বা সমর্থক হওয়ার দরকার নেই। এ ছবির মধ্যে আমি আমার দেশকে খোঁজার চেষ্টা করেছি।’

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension