
আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র
সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের নির্দেশে খাসোগিকে হত্যা
রূপসী বাংলা ঢাকা ডেস্ক, আন্তর্জাতিক রিপোর্ট: আমেরিকান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ প্রমাণ পেয়েছে যে, সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ব্যক্তিগতভাবে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন।
ঊর্ধ্বতন এক আমেরিকান কর্মকর্তা সিএনএনকে বলেছেন, তুর্কি সরকারে দেওয়া রেকর্ডিং ও অন্যান্য প্রমাণাদি বিশ্লেষণ করে আমরা দেখেছি যে, যুবরাজ সালমানই খাসোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন।
তিনি আরও বলেন, খাসোগিকে হত্যার মত এত বড় ঘটনা যুবরাজের অনুমতি ছাড়া কোনভাবেই হতে পারে না।
তবে সিআইএর এ দাবি অস্বীকার করেছে সৌদি সরকার। সৌদি দূতাবাসের মুখপাত্র সিএনএনকে বলেন, এ অভিযোগ মিথ্যা।



