
প্রধান খবরভারত
রাস্তায় আলপনা, শহরজুড়ে পালিত ভাষা শহিদ দিবস
রূপসী বাংলা ডেস্ক:মধ্যরাতের আলোয় জেগে উঠল শহর। অসংখ্য কণ্ঠ গেয়ে উঠল, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।’ কলকাতায় পালিত হল ভাষা শহিদ দিবস। কোথাও জ্বলল মশাল, কোথাও রাস্তায় আলপনা। রাত ১২টা বাজতেই অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে থেকে মশাল নিয়ে শুরু হল মিছিল। ভাষা ও চেতনা সমিতির আয়োজনে রাতভর চলল বাংলা নাটক, সুফি আর কীর্তনের অনুষ্ঠান। অংশ নেন বাংলাদেশ থেকে আসা শিক্ষার্থীরা। বিটি রোডে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা আলপনায় সাজিয়ে তুলেছেন দুই বাংলার পড়ুয়ারা। আজ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শহরজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।



