প্রধান খবরবাংলাদেশ

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ বুধবার ১২ রবিউল আউয়াল। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) জন্ম ও ওফাত দিবসকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) হিসেবে পালন করেন সারা বিশ্বের মুসলমানেরা।

বিশ্বের অন্যান্য স্থানের মত বাংলাদেশেও যথাযথ ধর্মীয় মর্যাদায় দিবসটি উদযাপিত হচ্ছে।  ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সরকারি ছুটি।

পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে বলেন, ‘ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী (সা.)– এর শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। দুনিয়ায় তার আগমন ঘটেছিল সিরাজাম মুনিরা তথা আলোকোজ্জ্বল প্রদীপরূপে। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহর সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন,‘ দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে প্রিয় নবী (সা.)-এর অনুপম শিক্ষার অনুসরণের মাধ্যমেই বিশ্বের শান্তি, ন্যায় এবং কল্যাণ নিশ্চিত হতে পারে। মহানবী (সা.)–এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই প্রতিটি জনগোষ্ঠীর অফুরন্ত কল্যাণ, সফতা ও শান্তি নিহিত রয়েছে।’

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দিনটি উদযাপনে  সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে মহানবী (সা.)-এর ওপর আলোচনা, সমাবেশ, ধর্মীয় শোভাযাত্রা, মিলাদ ও দোয়া মাহফিল। বিভিন্ন জাতীয় দৈনিক এ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন  উপলক্ষে দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, বৃদ্ধ নিবাস ও মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে উন্নত খাবার পরিবেশনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension