
সকল উন্নয়ন প্রকল্পে বরাদ্দ বন্ধের নির্দেশনা দিয়ে ইসির চিঠি
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট
জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট এবং দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়কে সব ধরনের প্রকল্প এবং অনুদান বন্ধ রাখতে নির্দেশ দেয়া হচ্ছে। নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশের আগ পর্যন্ত কোনও ধরনের অনুদান ঘোষণা বা বরাদ্দ প্রদান ও অর্থ ছাড় না দিতে চিঠিতে বলা হয়েছে।
চিঠির নির্দেশনায় বলা হয়, কোনও সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা গোষ্ঠী বা প্রতিষ্ঠানের অনুকুলে কোনও প্রকার অনুদান ঘোষণা বা বরাদ্দ কিংবা ছাড় দিতে পারবে না। রাজনৈতিক দল ও প্রার্থীও আচরণ বিধিমালা-২০০৮ এর বিধি ৩ অনুযায়ী এটি দন্ডনীয় অপরাধ। একইসঙ্গে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের আগ পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনও প্রার্থী সিটি কর্পোরেশন, পৌরসভা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সম্পত্তি, ,তথ্য অফিস, যানবাহন, টেলিফোন, ওয়াকিটকি বা অন্য কোনও সুযোগ-সুবিধা নির্বাচনের কাজে ব্যবহার করতে পারবেন না।



