
আওয়ামী লীগ মহাজোটের কাছে ৩৮ আসন দাবি বি. চৌধুরীর
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: গতকাল মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে এক অনির্ধারিত বৈঠকে অংশ নিয়ে
মহাজোটের হয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৮টি আসন দাবি করেছে সাবেক রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট।
গণভবন সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাত ৮টার দিকে বিকল্পধারার চেয়ারম্যান অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর (অবসরপ্রাপ্ত) আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যান। রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠক করেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান।
বৈঠকে যুক্তফ্রন্টের পক্ষ থেকে ৩৮টি আসনের একটি তালিকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার হাতে তুলে দেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান অধ্যাপক বি চৌধুরী। কিন্তু আলোচনায় চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয় নি বলে গণভবন সূত্র জানিয়েছে।



