প্রধান খবরভারত

সকলকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) র শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: আজ বুধবার বিশ্ব নবি দিবস। ইসলাম ধর্মের এই বিশেষ দিনে সকলকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন সকালের দিকে নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ছবি পোস্ট করে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। বাংলা এবং উর্দু ভাষায় লেখা সম্বলিত দু’টি ছবি পোস্ট করেছেন তিনি।

ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে সকল ভাই ও বোনেদের জানাই নবী দিবসের শুভেচ্ছা। সকলের জীবন হয়ে উঠুক শান্তিময় এবং আনন্দমুখর। বিশ্ব-ভাতৃত্ব ও সৌহার্দ্যের আবহে আরও সমৃদ্ধ হয়ে উঠুক আগামীর দিনগুলি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension