যুক্তরাষ্ট্র

‘তার চেহারা খুব একটা পছন্দ নয়’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিককে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন তিনি। সাংবাদিককে নিজের শারীরিক গঠন ঠিক করার পরামর্শ দিয়ে ট্রাম্প বলেন, ‘আপনাকে জঘন্য দেখাচ্ছে।’

শুক্রবার (৩০ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের দুটি অঙ্গরাজ্য কানসাস ও আইওয়াতে নির্বাচনী প্রচার কর্মসূচি বাতিল করেন ট্রাম্প। ওই দুই রাজ্যে রিপাবলিকান প্রার্থীরা কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে রয়েছেন। কর্মসূচি বাতিলের সঙ্গে তার শারীরিক অসুস্থতার কোনো সম্পর্ক আছে কি না, সাংবাদিকেরা জানতে চাইলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি।

প্রথমে ট্রাম্প বলেন, ‘এমন প্রশ্ন করাটা অসুস্থতার পরিচয়। আপনি অসুস্থ।’ পরে ওই সাংবাদিক জানান, তিনি কেবল প্রেসিডেন্টের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিচ্ছেন। এতে আরও বিরক্ত হন ট্রাম্প।

একপর্যায়ে সাংবাদিকের দিকে ইঙ্গিত করে তার শারীরিক গঠন নিয়ে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ‘এই লোকটির দিকে তাকান। তাকে জঘন্য দেখাচ্ছে। আপনি দুই সপ্তাহ ধরে আমাকে অনুসরণ করছেন। আমি পুরোপুরি সুস্থ।’

এরপর সাংবাদিককে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি ঘৃণ্য। নিজের শরীরের দিকে নজর দিন। আপনাকে দেখতে খুব খারাপ লাগছে।’

এবারই প্রথম নয়, এর আগেও বিভিন্ন ব্যক্তির শারীরিক গঠন ও চেহারা নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন ট্রাম্প। মধ্যবর্তী নির্বাচনের প্রচারে রিপাবলিকান প্রার্থীদের প্রশংসা করতে গিয়েও তাদের চেহারা, হাত, পা ও শারীরিক গঠন নিয়ে কথা বলেছেন তিনি।

মিশিগানে এক নির্বাচনী সমাবেশে সংগীতশিল্পী নিকি মিনাজের প্রশংসা করতে গিয়ে তার শারীরিক গঠন নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। পরে তাকে দাঁড়াতে বলেন। মিনাজ দাঁড়িয়ে হাত নাড়লে ট্রাম্প বলেন, তিনি আশা করছেন, তার মন্তব্যে নিকি অসন্তুষ্ট হননি।

একই ধরনের ঘটনা ঘটে কেনটাকিতেও। সেখানে রিপাবলিকান প্রার্থী ওহাইওর সিনেটর জন হুস্টেডের প্রশংসা করতে গিয়ে তার শরীরের বিভিন্ন অংশ নিয়ে মন্তব্য করেন ট্রাম্প। এ সময় উপস্থিত ব্যক্তিদের মধ্যে হাসির সৃষ্টি হয়।

তবে নিজের দলের আরেক প্রার্থী টেক্সাসের কেন প্যাক্সটনের চেহারা নিয়েও নেতিবাচক মন্তব্য করেছিলেন তিনি। মধ্যবর্তী নির্বাচনের দলীয় সম্মেলনে প্যাক্সটন পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রাম্প বলেন, তার চেহারা খুব একটা পছন্দ নয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension