
‘ভালো-সৎ হওয়ার প্রতিশ্রুতি ভেঙ্গেছেন প্রধানমন্ত্রী মোদী’
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: চলছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন৷ অন্যদিকে তারই মাঝে শাসকদল থেকে বিরোধী পক্ষ লোকসভা নির্বাচনের প্র্যাকটিস ম্যাচে নেমেছে৷ শাসকদলকে চাপে ফেলতে বিরোধীপক্ষ রাফায়েল, চাকরি, বংশ, ধর্ম, প্রায় কোনও অস্ত্রই ফেলে রাখতে রাজি নয়৷ এবার প্রত্যেকটি প্রতিশ্রুতি ভঙ্গ করায় মোদীকে নিশানা করলেন কংগ্রেস প্রধান রাহুল গান্ধী৷ সঙ্গে সৎ প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রেও যে মোদী প্রতিশ্রুতি পালনে ব্যর্থ তাও স্পষ্ট করে দেন রাগা৷

প্রসঙ্গত, তেলেঙ্গানাতে ছাত্রদের একটি কনভেনশনে যোগ দেন রাহুল এবং সেই সঙ্গে তিনটি নির্বাচনী ব়্যালিতেও অংশগ্রহণ করেন তিনি৷ আর এই সব স্থানেই বিভিন্ন ইস্যু তুলে ধরে মোদীকে আক্রমণ করেন তিনি৷ তবে মোদীর পাশাপাশি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের প্রতিও তোপ দাগেন তিনি৷

প্রতিটি নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লক্ষ করে টাকা, ২ কোটি চাকরি প্রতি বছর, কৃষি ঋণ মকুব তেকে বহু বহু প্রতিশ্রুতি যা মোদীর সরকার করেছিল, তার কোনওটাই পালন করা হয়নি বলে তাঁর অভিযোগ৷ প্রধানমন্ত্রী হিসেবে নয় দেশের চৌকিদার হয়ে দেশের কাজ করবেন করবেন বলেন মোদী বলে সেই কাজও করেননি বলে জানান রাহুল গান্ধী৷

একদিকে যেখামে মোদীর তুলোধনা করেছেন তিনি, অন্যদিকে সেখানেই ক্ষমতায় এলে কংগ্রেস কি করতে পারে তাও বলেছেন৷ রাহুল জানান, জনগণকে মিথ্যে বলার অভ্যাস আমার নেই৷ কৃষকদের ঋণ মকুবের প্রতিশ্রুতি দিয়েছিল কর্ণাটকে এবং পঞ্জাবে৷ সেখানে ক্ষমতায় এলে ঋণ মকুব হয়ে যাবে৷ শুধু তাই নয়, তেলেঙ্গানায় বূপালপল্লীতে একটি নির্বাচনী বৈঠকে তিনি সরকারি চাকরির প্রতিশ্রুতিও দেন৷



