
হাজ্বীর জীবন বৃত্ত
মোহাম্মদ রুস্তম আলী
আমিত্বের মোহে যে মানুষটি ছিল
কাল-যুগ ধরে বেগবান,
এই দুনিয়া ছিল যার কাছে মহা-মূল্যবান,
সেই তিনিই আজ —-
বড় ক্লান্ত-মহা শান্ত
সপেছে নিজ মন-প্রাণ,
মহান রবের কাছে
দিয়েছে– সে তার আমিত্বের অবসান।
সেই তিনি আজ সম্মানিত হাজি
আল্লাহ’র মেহমান।।
যার পথচলা হবে—
নির্ভিক সৈনিকের মত,
আসুক ঝড়-তুফান
টর্নেডো আর সাইক্লোন যত।
তার কথা হবে কোর-আনের,
পথ হবে রাসূলের(সঃ)।
সারা পৃথিবী আজ তার কাছে–
কা’বার তওয়াফের মত বৃত্ত,
তার মেধা-মনন সজাগ
তার চেতনা রইবে আল্লাহ’র ধ্যানে রপ্ত।
তার সিংহাসন হবে —
মুজদালিফার রাতের মত
ক্লান্ত পথিকের,
তার মিলন হবে—–
মানুষের সাথে মানুষের—-
যেন আরাফা’য় ফিরে পাওয়া আসিকের।
তার জায়নামাজ হবে —-
রিয়াজুল জান্নাহ’র মত লোভনীয়,
তার আচরন হবে —
ফুল-বাগিচার মত শোভনীয়।
ঐ নিরাপদ শহরে—
যে করে এসেছে অবাধ বিচরণ,
তারই ঈমানী জ্যোতিতে—
দেশ-সমাজ ফিরে পাবে
আলোর বিকিরণ।
যদিও সে ঘুরিবে তার নিজ-দেশ
নিজ ঘর, আর – মসজিদের আঙিনায়,
তবুও তার মন পড়ে রবে – মায়ার টানে
ঐ কা’বা – মদিনা
-রানশু



