প্রধান খবরবাংলাদেশ

গণমাধ্যম কর্মীদের ওপর হামলা

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  ঢাকা-১ আসনে নবাবগঞ্জে নির্বাচনের সংবাদ সংগ্রহে যাওয়া যমুনা টেলিভিশন-যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীদের অবস্থানরত হোটেলে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১০/১২ জন সাংবাদিক আহত হয়েছেন। এ সময় দুর্বত্তরা হোটেলের নিচে রাখা গণমাধ্যমের ১৬টি গাড়ি ভাঙচুর করে।

সোমবার ২৪ ডিসেম্বর আনুমানিক রাত ১০টার দিকে এ হামলা চালায় দুর্বৃত্তরা।

হোটেলে অবস্থানরত সাংবাদিকদের প্রায় ঘণ্টাখানেক অবরুদ্ধ করে রাখা হয়। তাৎক্ষণিকভাবে, আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও তারা ঘটনাস্থলে পৌঁছান নি অভিযোগ গণমাধ্যম কর্মীদের।

যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিবেদক সুশান্ত সিনহা বলেন, অতর্কিত ৩০/৩৫ জন সশস্ত্র সন্ত্রাসী আমাদের হোটেলে হামলা চালায়। আমরা থানা নির্বাহী অফিসার, পুলিশের ওসিকে জানালেও কোনও ধরনের সাড়া পাই নি। গণমাধ্যমকর্মীরাই যদি এভাবে আক্রান্ত হন, তাহলে এখানে সাধারণ ভোটারদের নিরাপত্তা কোথায়?

এ ঘটনায় যুগান্তররের স্টাফ রিপোর্টার ইয়াসিন জানান, আমরা কয়েকজন চা খাওয়ার জন্য হোটেল থেকে নিচে নামতে যাই। এ সময় সিঁড়ি থেকেই শোনা যায় নিচে হট্টগোলের শব্দ। আমরা প্রথমে মনে করেছি আরও নতুন কোনও সাংবাদিক হয়ত হোটেলে আসছে তাদের জন্যই এই হট্টগোল।

তিনি জানান, কিন্তু একটু নিচে গিয়ে দেখি রড, হকিস্টিক ও দেশীয় অস্ত্রসহ মুখোশধারী কয়েকজন যুবক হামলার জন্য উপরের দিকে আসছে। আমরা তাৎক্ষণাৎ সেখান থেকে দৌঁড়ে উপরে উঠে যাই এরপর সন্ত্রাসীরা প্রায় ঘণ্টাখানেক হামলা ভাঙচুর চালায়। এ সময় আমাদের ১০/১২ জন সাংবাদিক আহত হয়েছেন।

এর আগেও ঢাকা-১ আসনে সংবাদ সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যমকর্মীদের যানবাহনে হামলার ঘটনা ঘটেছে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension