
শাহরুখ নয়, ইনিই ‘জিরো’র হিরো
রূপসী বিনোদন ডেস্ক রিপোর্ট: শাহরুখ খানের জীবনের মোস্ট অ্যাম্বিশয়াস প্রজেক্টের মধ্যে একটি ‘জিরো’৷ যা নিয়ে মিস্টার খান কম ঝক্কি নেননি৷ একেবারে হাটকে স্ক্রিপ্ট, বক্স অফিস হিট হওয়ার বিন্দুমাত্র আশা না রেখে রিস্ক নিয়েছেন তিনি৷ তাঁর ফ্যানেদের কথায় ছবিটি সুপারহিট হবেই কিন্তু নিন্দুকদের কথায় আবারও মুখ থুবড়ে পড়বে ‘জিরো’৷
ফিল্ম বক্স অফিসে হিট হোক বা না হোক ‘জিরো’ কিছু স্পেশ্যাল এলিমেন্ট দর্শকদের উত্তেজনা বাড়িয়ে তুলেছে৷ যেমন ছবিতে বিশেষ একটি রোলে রয়েছে সুহানা খান৷ বাবাকে ‘মেরা নাম তু’ গানের লিরিকস সঠিক ভাবে মুখস্থ করতে সাহায্য করেছিল৷ অন্যদিকে শ্রীদেবীর ক্যামিও৷
তবে জানা যাচ্ছে ছবির আসল হিরো শাহরুখ খান নন, অন্য কেউ৷ তাঁর নাম আশিস সিং৷ তিনিই হলেন শাহরুখের বডি ডাবল৷ অর্থাৎ এ ছবিতে শাহরুখ যে বামনের চরিত্রে অভিনয় করেছে তার জন্য সবথেকে বেশি সাহায্য করেছেন এই আশিস৷

আশিস, শাহরুখের বডি ডাবল হয়েছিলেন ছবিতে৷ প্রায় প্রতিটি দৃশ্যই তাঁকে ছাডা় অসম্ভব হয়ে উঠেছিল শ্যুটিং করা৷ সম্প্রতি আশিস একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, যেখানে বামনদের সবচেয়ে বড়ো অসুবিধা হল তাদের হাইট অর্থাৎ উচ্চতা৷
কিন্তু তাঁর ক্ষেত্রে ব্যাপারটা পুরোটাই উল্টো৷ আজ তাঁর উচ্চতা ভাগ্য বদলে দিল৷ শাহরুখের বডি ডাবল, আনন্দ এল রাইয়ের মতো পরিচালকের সঙ্গে কাজ, বিদেশভ্রমণ৷ এমন কিছুও যে তাঁর জীবনে হতে পারে তিনি কখও ভাবেননি৷
সোশ্যাল মিডিয়ায় খবর, ছবিতে শ্রীদেবী এবং দীপিকা পাডুকোনের ক্যামিওতে সবথেকে বেশি দর্শকের উচ্ছ্বাস দেখা গিয়েছে৷ তবুও বক্স অফিসে বেশ লড়াই করতে হচ্ছে শাহরুখের ছবিকে৷



