প্রধান খবরবাংলাদেশ

নোয়াখালীতে গণধর্ষণের ঘটনায় মূলহোতা রুহুল ও আরও দুজন গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের বাগ্যা গ্রামে গৃহবধূকে (৪০) গণধর্ষণের ঘটনার মূল হুকুমদাতা রুহুল আমিন ও মামলার ৫নং আসামি বেচুকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ওই ঘটনায় মামলার প্রধান আসামিসহ এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হল। 

২ ডিসেম্বর বুধবার দিবাগত গভীর রাতে নোয়াখালী সদর ও সেনবাগ উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রুহুল আমিন মেম্বার সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও বেচু ব্যাগা গ্রামের আবু কাশেমের ছেলে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, রাতে পুলিশের দুটি দল জেলার সদর উপজেলার উত্তর ওয়াপদার একটি বাড়িতে অভিযান চালিয়ে রুহুল আমিন মেম্বার এবং সেনবাগ উপজেলার খাজুরিয়া এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারে ৫ নম্বরের আসামি বেচুকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর রোববার সকালে তিনি তার এলাকার ভোট কেন্দ্রে ভোট দিতে গেলে একটি প্রতীকে ভোট দিতে বলেন। তিনি তখন অন্য একটি প্রতীকে ভোট দেওয়ার কথা বললে তাদের সঙ্গে তর্কাতর্কি হয়। এ সময় তারা তাকে ‘তোর কপালে শনি আছে’ বলে হুমকি দেন। পরে তিনি কেন্দ্র থেকে দ্রুত বের হয়ে বাড়ি ফিরে যান। 

এরপর রবিবার দিবাগত রাত ১২টার দিকে একই এলাকার ১০-১২ জন তাদের বাড়িতে এসে প্রথমে বসতঘর ভাঙচুর করে। এক পর্যায়ে তারা ঘরে ঢুকে তার স্বামীকে পিটিয়ে আহত করে। পরে স্বামী ও স্কুলপড়ুয়া মেয়েকে (১২) বেঁধে রেখে তাকে টেনে-হিঁচড়ে ঘরের বাইরে নিয়ে পিটিয়ে আহত করে এবং গণধর্ষণ করে। একপর্যায়ে তারা তাকে গলাকেটে হত্যা করতে উদ্যত হয়। এ সময় তিনি প্রাণ ভিক্ষা চাইলে তারা তাকে মুমূর্ষ অবস্থায় বাড়ির উঠান সংলগ্ন পুকুর ঘাটে ফেলে চলে যায়।

এ ঘটনায় সোমবার রাত ৯টায় ওই নারীর স্বামী বাদী হয়ে নয়জনকে আসামী করে মামলা দায়ের করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension