
Uncategorized
শুকরিয়া মহান রবের কাছে যে দিয়েছে এমন একটি দেশ বাংলাদেশ
মোহাম্মদ রুস্তম আলী
রুপে রুপে অপরূপ তুমি
সোনার বাংলাদেশ,
পদ্মা-মেঘনা-যমুনা বহিছে
তোমারই বুকে দারুন- বেশ।
ষড়-ঋতুর ষোড়ষী তুমি
অঙ্গেতে অলংকার,
তাইতো তোমায় নিয়ে এ বিশ্বে
করি যে অহংকার ।
গ্রীষ্মে তুমি উন্মাদনা
কাল-বৈশাখি ঝড়ে,
জৈষ্ঠে তুমি ভরাও মুখটি
রসালো ফলের ভারে।
বর্ষায় তুমি ঘন কালো মেঘে
আসো যে ঝর্ণা বেশে,
কলমিলতার ফুলে-ফুলে তুমি
যৌবনা এলো কেশে।
শরতে তোমার শুভ্র মুখটি
রূপালী চাঁেদর আলো,
কাশের বনে – বুনো বাতাশে
সাদা রংটি ঢালো।
হেমন্তে তুমি শিশিরে শিশিরে
ভিজাও সরিষা ফুল,
মৌমাছিদের গুঞ্জরনে
মাতাও একূল-ওকূল।
অগ্রহায়ণে ধানের ক্ষেতে
যেন সোনা ছড়াছড়ি,
পৌষের শীতে কেঁপে কেঁপে তুমি
জড়-ষড় এক বুড়ি।
বসন্তে তুমি পাতা ঝরিয়ে
নতুন সাজে রও,
আমি তোমায় ভালো বাসি
হে বাংলা…………..
তুমি দীর্ঘজীবি হও।



