বাংলাদেশ

মানিকগঞ্জে স্বাধীনতার মাসে যুবলীগ নেতার হামলায় মুক্তিযোদ্ধা ইউপি সদস্য আহত

ঢাকা প্রতিনিধি:মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মান্দারদাতা বাজারে যাত্রী ছাউনী নির্মাণকে কেন্দ্র করে হামলার ঘটনায় চকমিরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মুক্তিযোদ্ধা মোঃসাইদুর রহমান(৫৮)ও ৮নং ওয়ার্ডের  সদস্য শফিকুর রহমান(৪৫) গুরুতর আহত হয়েছেন।

শনিবার ৩ মার্চ সকাল ১০ টার দিকে উপজেলার মান্দারদাতা বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

খোজ নিয়ে জানাগেছে, মান্দারদাতা বাজারে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় যাত্রী ছাউনি নির্মান কাজকে কেন্দ্রকরে স্থানীয় যুবলীগ নেতা আবুল কালাম আজাদের সাথে কথাকাটাকাটি চলতে থাকে ইউপি সদস্য মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান ও সদস্য শফিকুর রহমানের সাথে। কথা কাটাকাটি ও বাকবিতন্ডতার এক পর্যায়ে  যুবলীগ নেতা আবুল কালাম আজাদ ও তার সঙ্গীয় বাহিনীর লোকজন আতর্কিত হামলা চালায় মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান ও তার সঙ্গীয় ইউপি সদস্য শফিকুর রহমানের উপরে। এই হামলায় ইউপি সদস্য মুক্তিযোদ্ধা মোঃসাইদুর রহমান ও শফিকুর রহমান গুরুতরভাবে আহত হন।  পরে স্থানীয়রা তাদের কে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।

চকমিরপুর ইউপি চেয়ারম্যান এস.এম শফিকুল ইসলাম শফিক জানান, এলজিএসপি প্রকল্প-২ এর আওতায় ইউনিয়ন পরিষদের সকল সদস্যের মতামতের ভিত্তিতে রেজুলেশন করে ঘিওর-দৌলতপুর সড়কের মান্দারদাতা বাজারে জনস্বার্থে একটি যাত্রী ছাউনী নির্মাণ করার প্রকল্প গ্রহন করা হয় । সেই মোতাবেক প্রকল্পের সভাপতি ৯ নং ওয়ার্ডে মেম্বার বীরমুক্তিযোদ্ধা মো: সাইদুর রহমান ও প্রকল্প সেক্রেটারী মহিলা মেম্বার নাজমা বেগম ৮ নং ওয়ার্ডের মেম্বার শফিকুর রহমান মিস্ত্রী ও শ্রমিক নিয়ে নির্মাণ কাজ শুরু করতে যায় । স্থানীয় যুবলীগ নেতা আবুল কালাম আজাদ এর নেতৃত্বে ৫/৬ জন বাঁধা দেয় । বাঁধা দেওয়ার কারন হিসাবে জানা গেছে-এখানে যাত্রী ছাউনী নির্মাণ হলে অবৈধ দোকান বরাদ্দ দিতে পারবে না । সেই স্বার্থে আঘাত লাগায় আবুল কালাম আজাদের নেতৃত্বে ৫/৬ জন লাঠিসোটা নিয়ে মেম্বারদের উপর হামলা চালায় ।

যুবলীগ নেতা আবুল কালাম আজাদ জানান-সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন ও বর্তমান শফিকুল ইসলাম শফিক যাত্রী ছাউনী নির্মাণের জন্য একটি স্থান নির্ধারন করে দেয় । কিন্তু সেখানে না করে অন্য স্থানে করতে নিষেধ করা হলে মেম্বাররা উত্তেজিত হযে যায় পরে ধাক্কাধাক্কি হলে পড়ে যায়।

উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা আহত ইউপি সদস্য বীরমুক্তিযোদ্ধা সাইদুর রহমান ও শফিকুর রহমানকে হাসপাতালে দেখতে যান এবং চিকিৎসার খোজ খবর নেন । তিনি বলেন একজন বীরমুক্তিযোদ্ধা ও সম্মানিত ইউপি সদস্যদের উপর হামলা কোন ভাবেই মেনে নেয়া যায়না। বিষয়টি তদন্ত ও আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এবিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুনীল কুমার কর্মকার জানান-দুই ইউপি সদস্যকে মারপিটের ঘটনা শুনার পর তাদের দেখতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল । লিখিত অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয়  ব্যবস্থা গ্রহন করা হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension