আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র

ক্লিন্টন ও ওবামার অর্থনৈতিক উপদেষ্টার পদত্যাগ

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: আত্মহত্যা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও বারাক ওবামার অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালনকারী ও খ্যাতিমান অর্থনীতিবিদ অ্যালান ক্রুগার। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ছিলেন। তার পরিবার এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। খবর নিউইয়র্ক টাইমসের।

প্রিন্সটনের বাসগৃহে তার মৃতদেহ পাওয়া গেছে জানালেও ক্রুগারের মৃত্যর কারণ ও ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও তেমন কিছু পরিষ্কার করা হয়নি। তার বয়স হয়েছিল ৫৮ বছর এবং স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

যুক্তরাষ্ট্রের সর্বশেষ দুই ডেমাক্র্যাটিক প্রশাসনের সঙ্গে কাজ করেছেন ক্রুগার। প্রেসিডেন্ট ক্লিনটনের আমলে তিনি মার্কিন শ্রম মন্ত্রণালয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। অন্যদিকে ওবামা প্রশাসনে হোয়াইট হাউজের অর্থনৈতিক পরিষদের প্রধান ছিলেন তিনি।

অধ্যাপক ক্রুগার ১৯৮৭ সাল থেকে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির শিক্ষক হিসেবে অধ্যাপনা করে আসছেন। গত সপ্তাহে তিনি ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘আয় বণ্টন ও শ্রম বাজার’ বিষয়ের ওপর বক্তৃতা করেন। প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, অ্যালান ক্রুগার ছিলেন তার নিজস্ব জগতে সত্যিকারের নেতা। তিনি তার গবেষণা ও শিক্ষাদানের ক্ষেত্রে খ্যাতিমান এবং প্রশংসিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension