প্রধান খবরবাংলাদেশ

বিএনপির অবস্থান কর্মসূচি প্রেসক্লাবে

রূপসী বাংলা ডেস্ক:দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা বিএনপির ‘অবস্থান কর্মসূচি’র স্থান পরিবর্তন হয়েছে। বৃহস্পতিবার দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওইদিন জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে দলটি।

মঙ্গলবার বিকালে নয়াপল্টনে এক সংবাদ সম্মলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানিয়েছেন।

রিজভী বলেন, ‘আমরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাতীয় প্রেসক্লাবের সামনে করার কথা বলছে। এজন্য তারা মৌখিক অনুমতিও দিয়েছে। তাই এই কর্মসূচি নয়াপল্টনের পরিবর্তে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে।’

এ ছাড়া অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তন করা হলেও সময় অপরিবর্তিত থাকবে। এক ঘণ্টার এই কর্মসূচিও বেলা ১১টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১২টায়।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়ার প্রতিবাদে ধারাবাহিকভাবে নানা কর্মসূচি পালন করে আসছে বিএনপি। এর অংশ হিসেবে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ, প্রতিবাদ, ঢাকার বাইরে সমাবেশ, গণস্বাক্ষর, লিফলেট বিতরণ, কালো পতাকা প্রদর্শনসহ নানা কর্মসূচি পালন করেছে দলটি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension