প্রধান খবরবাংলাদেশ

সুপ্রিমকোর্টে আরো নারী বিচারপতি নিয়োগে প্রত্যাশা বিচারপতি নাজমুন আরা সুলতানার

ঢাকা প্রতিনিধি:সুপ্রিমকোর্টে আরো নারী বিচারপতি নিয়োগ দেওয়ার প্রত্যাশা করেছেন দেশের প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতানা।

 আন্তর্জাতিক নারী দিবস- ২০১৮ উপলক্ষে দক্ষিণ বাংলা নারী-আইনজীবী পরিষদ আয়োজিত এক  আলোচনা সভায় তিনি এ প্রত্যাশার কথা বলেন।

বৃহস্পতিবার (০৮ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুরাইয়া বেগম।

আলোচনায় প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

আলোচনায় অংশ নেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, বর্তমান সভাপতি জয়নুল আবেদীন, ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস এমপি, এস এম মুনীর, শ ম রেজাউল করিম, শেখ মোহাম্মদ মোরশেদ ও সানজিদা খানম এমপি প্রমূখ।

মতিয়া চৌধুরী বলেন, হাইকোর্টে নারী বিচারপতি হবেন এটা কেউ কি কখনো চিন্তা করেছিলো? জবাবে বলবেন না। কিন্তু শেখ হাসিনা সেই  চিন্তা  করেছিলেন ও চিন্তার প্রতিফল স্বরুপ নারীরা আজ  এসপি, ডিসিসহ বিভিন্ন পদে আছেন। নারীরা এই পদগুলোতে সফলতার সাথে তাদের দ্বায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন ও সফল হচ্ছেন। যা পুরুষদের তুলনায় কোন অংশে কম নয়।

তিনি বলেন, আশকোনায় এক জঙ্গি আস্তানা থেকে এক নারী শিশুসহ বের হলেন। নাম তার সাকিরা। তার প্রথম স্বামী ক্যান্সারে মারা যাওয়ার পর।  এদের ফাঁদে পড়লো।  বলা হলো একজন মরলে আরেকজন তোমার স্বামী হবে। সে মরলে পরের জন। এটা কি? মেয়েরা কী হাত বদলের জিনিস? বিষয়গুলো সবার উপলব্ধিতে আসা উচিত।

নাজমুন আরা সুলতানা বলেন, নারী বিচারকদের একটি সংগঠন আছেন। নাম হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব উইমেন জাজেস। এটার সভাপতি আর্জেন্টিনা সুপ্রিম কোর্টের একজন সিনিয়র বিচারপতি। এই সংগঠনটির এবারের আন্তর্জাতিক নারী দিবসের ক্যাম্পেইন হলো- More Woman More Justice. এ কারণে উচ্চ আদালতে আরো নারী বিচারপতি নিয়োগ দেওয়া হবে এটাই আমার এটাই আমার প্রত্যাশা।

তিনি বলেন, ২৪ বছর ধরে সরকার প্রধান নারী, বিচার বিভাগে পঁচিশ শতাংশের বেশি নারী, সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রতি ব্যাচে প্রথম দিকের চার পাঁচজন নারী থাকে। শ্রম ও কৃষিতেও নারীরা এগিয়ে। এরপরও বিরাট অংশ অনগ্রসর। কারণ দারিদ্রতা, অশিক্ষা  ও পুরুষের মনোভাব। এ জন্য আলোকিত নারীরা যারা আছেন তারা অনগ্রসরদের জন্য এগিয়ে আসতে হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension