
প্রধান খবরভারত
চলে গেলেন পদ্মশ্রী ভূষিত হীরালাল যাদব
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: চলে গেলেন পদ্মশ্রী ভূষিত গায়ক হীরালাল যাদব। রবিবার সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সর্বত্র।
রবিবার বারাণসীর এক হাসপাতালে মৃত্যু হয় ভজপুরী গায়ক হীরালাল যাদব। ভজপুরী লোকসঙ্গীতের অন্যতম ধারা ‘বীরহা’ ধারার গায়ক ছিলেন তিনি। এক প্রেমিকের থেকে তার প্রেমিকা বিচ্ছেদের সময় এই ধারার গান গাওয়া হয়। দেশের চতুর্থ বৃহৎ সামরিক সম্মান পদ্মশ্রী পেয়েছেন ২০১৯ সালে। ২০১৫ সালে যশভারতী সম্মান পান।
বেশ কিছু মাস ধরেই অসুস্থ ছিলেন এই প্রতিবন্ধী গায়ক। হাসপাতালেও ভরতি হয়েছিলেন। আজ সকালে ওই হাসপাতালেই তিনি মারা যান। উল্লেখ্য, দুদিন আগেই তার শারীরিক অবস্থা জানতে তাঁকে ফোন করে খোঁজ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।



