প্রধান খবরবাংলাদেশ

জীবিতর চেয়ে মৃত এরশাদ বেশি শক্তিশালী হবেন: রাঙ্গাঁ

রূপসী বাংলা নিউজ ডেস্ক: জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানেই তার প্রকৃত মূল্যায়ন হবে। জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ অনেক বেশি শক্তিশালী হবেন।

তবে এরশাদের অবর্তমানে যে শূন্যতা সৃষ্টি হবে, তা এককভাবে কারও পক্ষে পূরণ করা সম্ভব নয় বলে মনে করেন তার ছোট ভাই ও দলের ভবিষ্যৎ চেয়ারম্যান জিএম কাদের।

৯০ বছর বয়সী এরশাদের অসুস্থতার মধ্যে রোববার (১২ মে) বনানীতে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রসমাজের নেতাদের নিয়ে এক দলীয় সভায় দলটির গুরুত্বপূর্ণ দুই নেতার এমন বক্তব্য আসে।

সভায় ছাত্রনেতাদের উদ্দেশে মসিউর রহমান রাঙ্গাঁ বলেন, আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। জাতীয় ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।

দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের অর্বতমানে যে শুন্যতা সৃষ্টি হবে, তা এককভাবে পূরণ করা সম্ভব হবে না। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুশৃঙ্খলভাবে জাতীয় পার্টির রাজনীতি এগিয়ে নিতে হবে।

এদিকে আজকের সভায় দীর্ঘ ছয় বছর পর জাতীয় ছাত্র সমাজের সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ লক্ষ্যে ছাত্র সংগঠনটির সাবেক নেতাদের নিয়ে ১১ সদস্যের সম্মেলন সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

সমন্বয় কমিটিতে রয়েছেন আলমগীর শিকদার লোটন, গোলাম মোহাম্মদ রাজু, মোস্তাকুর রহমান মোস্তাক, শাহ-ই-আজম, শামীম আহমেদ রিজভী, সৈয়দ মো. ইফতেখার আহসান (হাসান), ইকবাল হোসেন রাজু, আব্দুল হামিদ ভাসানী, নির্মল দাস, ফখরুল আহসান শাহাজাদা ও মিজানুর রহমান মিরু।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension