বাংলাদেশ

নতুন সচিব পেল নির্বাচন কমিশন, হেলালুদ্দীন স্থানীয় সরকার বিভাগে

রূপসী বাংলা নিউজ ডেস্ক: নতুন সচিব পেয়েছে নির্বাচন কমিশন। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবের দায়িত্ব পালন করে আসা মোহাম্মাদ আলমগীরকে নির্বাচন কমিশন সচিব করা হয়েছে। এখান থেকে হেলালুদ্দীন আহমেদকে স্থানীয় সরকার বিভাগের সচিব করা হয়েছে।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানের (ভারপ্রাপ্ত সচিব) দায়িত্ব পালন করে আসা মুনশী শাহাবুদ্দীন আহমেদ।

আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে এসব পদে রদবদল হয়।

এছাড়া পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) সুবীর কিশোর চৌধুরীকে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (ইপিআরসি) চেয়ারম্যান করা হয়েছে। আর ইপিআরসি’র চেয়ারম্যানের (সচিব) দায়িত্ব পালন করে আসা শাহীন আহমেদ চৌধুরীকে সদস্য হিসেবে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।

পাশাপাশি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব উম্মুল হাছনাকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব) করা হয়েছে। আর ঢাকার বিভাগীয় কমিশনার কে এম আলী আজমকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension