
আন্তর্জাতিকপ্রধান খবর
মর্মান্তিক, নৌকাডুবিতে নিহত কমপক্ষে ১৫০, নিখোঁজ বহু
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ নৌকাডুবিতে প্রাণ গেল শতাধিকের৷ ঘটনাটি ঘটেছে লিবিয়াতে৷ জানা গিয়েছে, লিবিয়াতে সমুদ্রে একটি নৌকাডুবিতে কমপক্ষে ১৫০ অভিবাসীর মৃত্যু হয়েছে৷ নিখোঁজ অনেকে৷ লিবিয়ার নৌসেনাবাহিনীর আধিকারিকরা বৃহস্পতিবার জানান, এখনও পর্যন্ত ১৩৪ জনকে বাঁচানো সম্ভবপর হয়েছে৷
লিবিয়ার নৌসেনাবাহিনীর প্রধান আয়ুব কাসিম বলেন, নৌকায় ২৫০-র বেশি যাত্রী ছিল৷ আফ্রিকা এবং আরবেরই বেশি মানুষ ছিলেন তাতে৷ ত্রিপোলির পূর্বে কোমসের কাছে নৌ দুর্ঘটনায় কমপক্ষে ১৫০ জন প্রাণ হারিয়েছেন৷
ইউএনএইচসিআর এরং প্রধান চার্লি ইয়াক্সে বলেন, এই ঘটনার পর ভূমধ্যসাগরে মৃতের সংখ্যা ৬০০ পার করল৷ চলতি বছরের প্রথম চারমাসে ভূমধ্যসাগরের একই রুটে প্রায় ১৬৪ জন শরণার্থীর মৃত্যু হয়েছে।



