আন্তর্জাতিকপ্রধান খবর

রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার আহ্বান ড. মাহাথিরের

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। তিনি বলেছেন, রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসেবে দেখা উচিত। তাদেরকে তাদের নিজেদের রাজ্য গড়ে তুলতে সুযোগ দেয়া উচিত।

ড. মাহাথির তুরস্ক সফরকালে সেদেশের বার্তা সংস্থা আনাডোলুকে দেয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেছেন। ড. মাহাথির মোহাম্মদ বলেন, অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা যদিও মালয়েশিয়ার নেই, কিন্তু মিয়ানমারে যেভাবে হত্যাযজ্ঞ বা গণহত্যা ঘটছে, সেজন্যই এক্ষেত্রে মালয়েশিয়া তা করছে।

ড. মাহাথির আরো বলেছেন, অবশ্যই এক সময় ভিন্ন ভিন্ন অনেক রাজ্য নিয়ে মিয়ানমার গড়ে উঠেছে। কিন্তু বৃটিশরা মিয়ানমারকে একটি রাজ্য হিসেবে শাসন করার সিদ্ধান্ত নেয়। আর এ কারণে মিয়ানমারে বিভিন্ন উপজাতিগোষ্ঠী এক মিয়ানমারের ভিতর অঙ্গীভূত হয়। কিন্তু এখন তাদেরকে নাগরিক হিসেবে দেখা উচিত। অথবা তাদেরকে তাদের নিজেদের রাজ্য নিজেদেরকে গঠন করতে দেয়া উচিত।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ শে আগস্ট রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতা শুরু করে সেদেশের সেনাবাহিনী ও বৌদ্ধরা। এর ফলে বাধ্য হয়ে কমপক্ষে ৭ লাখ ৪০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিতে বাধ্য হন। জাতিসংঘ এ নৃশংসতাকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছে। এ সময়ে ব্যাপকহারে গণধর্ষণ হয় বলেও রিপোর্ট দিয়েছে জাতিসংঘ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension