খেলা

এশিয়ার সেরা গোল বাংলাদেশের সোহেল রানার

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: আগের দিন এশিয়ান ফুটবল কাউন্সিল (এএফসি) ভোটাভুটির তালিকা দিয়েছিলো। সেখানে দর্শকদের ভোটেই সপ্তাহের সেরা গোলদাতা হয়েছেন আবাহনীর ফরোয়ার্ড। যার গোলে উত্তর কোরিয়ার এপ্রিল টুয়েন্টি ফাইভের বিরুদ্ধে এএফসি কাপে জিতেছিলো আবাহনী। গত বুধবারে বঙ্গবন্ধু স্টেডিয়ামে করা সেই গোলটিই এ সপ্তাহের সেরা।

চলতি বছরের গত জুনে মামুনুুলের গোলটিও এশিয়ার সেরা হয়েছিলো। সেবার মামুনুলের গোলেই চেন্নাইয়ান এফসিকে হারিয়েছিলো আবাহনী। আর ওই জয়েই প্রথমবারের মতো এএফসি কাপের দ্বিতীয়পর্বে জায়গা করে নিয়েছিলো আকাশী-হলুদের দল।

আবাহনীর সাফল্যের মধ্যে হঠাৎ দারুণ খবর সোহেলের সেরা গোল। যে গোলের মাধ্যমে ওই ম্যাচে গোলের খাতা খুলেছিলো। পরে অবশ্য আরও ছয়টি গোল দেখেছে দু’দল। ৪-৩ গোলে ম্যাচটি জিতে ইতিমধ্যে এগিয়ে আছে বাংলাদেশ চ্যাম্পিয়ন আবাহনী।

এএফসির অফিসিয়াল ওয়েবসাইটের জরিপ অনুযায়ী ৫৭ শতাংশ ভোট পেয়ে সেরা গোল নির্বাচিত হয়েছে সোহেল রানার গোলটি। একদিনের জরিপে ভোট পড়েছে ৪৫৫৬৬টি। যার মধ্যে রানা একাই পেয়েছেন ২৬০৮৮টি। দুইয়ে থাকা কুইয়াং হ্যাই প্রথম গোলটি ৪০ শতাংশ ভোট পেয়েছে। আবাহনীর বিরুদ্ধে উত্তর কোরিয়ার চোয়ি জং হিউকের গোলটি মাত্র ৩৬টি ভোট পেয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension