আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে বাস দুর্ঘটনায় ৪ চীনা নিহত

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের উথা অঙ্গরাজ্যে চীনা পর্যটকদের বহনকারী একটি বাস উল্টে গেলে এর চার যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৬ জন। এদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক ছাড়া হতাহতরা সবাই চীনা নাগরিক।

স্থানীয় সংবাদ মাধ্যম সিএনএন জানায়, শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে উথা রাজ্যের উত্তরাঞ্চলীয় ব্রাস ক্যানিয়ন ন্যাশনাল পার্কের কাছে চীনা পর্যটকদের বহনকারী বাসটি উল্টে যায়। এসময় চালকসহ বাসটিতে মোট ৩০জন আরোহী ছিলেন। এদের মধ্যে চারজন ঘটনাস্থলেই নিহত হন। বাকিরা আহত হন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা ভয়াবহ রকমের গুরুতর। বাকি ১০ জনের অবস্থা গুরুতর। তাই এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার তৎপরতা। আহতদের অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারে করে রাজ্যের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ওয়াশিংটনের চীনা দুতাবাস থেকেও কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়েছে বলেও জানা গেছে।

এ সম্পর্কে এক টুইট বার্তায় দূতাবাস জানায়, ‘আমরা চীনা পর্যটকদের বহনকারী বাসটি দুর্ঘটনায় পড়ার খবরে গভীরভাবে মর্মাহত। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করায় আমরা উথা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ। দুর্ঘটনায় প্রয়োজনীয় সহায়তার জন্য আমরা জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে লোক পাঠাচ্ছি।’

বাসে থাকা ২৯ চীনা পর্যটকদের সবাই চীনের মেইনল্যান্ডের বাসিন্দা। আর বাসের চালক চীনা বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তারা উথার ন্যাশনাল পার্ক দেখতে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের ৫৫ বর্গমাইল জায়গা জুড়ে অবিস্থত ন্যাশনাল পার্কটিতে বছরে ২০ লাখ লোক পরিদর্শন করে থাকে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension