Uncategorized

ডু অর ডাই ম্যাচে কম্বিনেশন ও একাদশ কেমন হচ্ছে?

রূপসী বাংলা ডেস্ক:অহ, সাকিব নিয়ে বড্ড বেশি কথা হচ্ছে। এমন ভাব যে, সাকিব আসছে ম্যাচ জিতিয়ে দিতে! কলম্বোতে গতকাল একজনকে এমনই বিরক্ত প্রকাশ করতে শুনলাম। বাংলাদেশের মিডিয়া যা বাড়াবাড়ি করে না! যিনি কথাটা বলেছেন তিনি বাংলাদেশি। মিডিয়ার লোকদের শুনিয়ে শুনিযে কথাটা বলছিলেন। তিনি হয়তো সাকিব বিদ্বেষী!

শুক্রবারের অঘোষিত সেমিফাইনালে সাকিব কি খেলছেন? ওই লোকটা যাই বলুন না কেন, গতকাল থেকে আজ সন্ধ্যা সাতটা পর্যন্ত এটাই সবচেয়ে দামি প্রশ্ন। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশ দলের জন্য এবং হাথুরু যতোই বলুন না কেন, গুরুত্বপূর্ণ বিষয় শ্রীলঙ্কার জন্যও। স্বাধীনতার ও শ্রীলঙ্কান ক্রিকেটে বোর্ডের ৭০ বছর পূর্তির টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশকে পাঠিয়ে নিজেরা দর্শক সাজবেন- এটা কী সহজে হতে দিতে চাইবেন হাতুরু। আজ সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে শ্রীলঙ্কা।

ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত বাংলাদেশও। ভারতের বিপক্ষে ভালো করতে না পারলেও ২১৪ রান টপটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছিল টাইগাররা। ওই ম্যাচে যেমন ভয়ডরহীন ক্রিকেট খেলছিলে দল, আজও বাংলাদেশি ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চান তামিমরা।

সাকিবের খেলা না খেলা নিয়ে খুব কথা হচ্ছে। সাকিব এখন পুরাপুরি সুস্থ বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তবে ম্যাচ ফিটনেসের সামান্য ঘাটতি থাকতে পারে বলে মনে করছেন তিনি। তা যদি হয় তাহলে আজকের ম্যাচে একাদশে থাকছেন সাকিব।

আজ সকালে জিমে সময় কাটিয়ে হাল্কা হয়ে নিবেন সাকিব। ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটায়। বাংলাদেশ দল মাঠে চলে আসবে সাড়ে চারটার দিকে। ওই সময় মাঠে বেশ কিছুক্ষণ অনুশীলন সেরে নিবে দল। ঘন্টা দুয়েকের অনুশীলনেই বোঝা যাবে সাকিব কোন পর্যায়ে আছেন। দলের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে ফিটনেসের কিছু ঘাটতি থাকলেও সাকিবকে একাদশে নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

সেক্ষেত্রে গত ম্যাচের একাদশ থেকে বাদ পড়বেন কে? আবু হায়দার রনি, মেহেদী হাসান মিরাজ, নাকি নাজমুল ইসলাম অপু? যতদূর মনে হচ্ছে পেসার রনি থাকছেন একাদশে। গত ম্যাচে প্রথম তিন ওভার বেশ ভালোই করেছিলেন। কিন্তু শেষ ওভারে রোহিত চড়াও হন রনির উপর।

মিরাজের অন্তর্ভুক্তি অলরাউন্ডার হিসেবে। কিন্তু বল হাতে এখনও উইকেটের খাতা খুলতে পারেননি। রান পাচ্ছেন না ব্যাটেও। অপু মোটামুটি কাজ চালিযে যাচ্ছেন। আহামরি কিছু নয়। ৩/৪ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো বোলার অপু যে নন, তা এই কয় ম্যাচেই বোঝা গেছে।

কম্বিনেশন কেমন হবে। জানা গেছে, আজও তামিমের সঙ্গে ওপেন করতে নামবেন লিটন দাস, ভারতের বিপক্ষে যদিও ব্যর্থ লিটন। শুরুতে অফ স্পিনার দিলরুয়ান পেরারাকে রুখতে ডানহাতি লিটনকেই নামাতে চাচ্ছে টিম ম্যানেজমেন্ট। সৌম্য ওয়ান ডাউনে, তুমুল ফর্মে আছেন তাই চার নম্বরে মুশফিক, পাঁচে সাকিব, ছয নম্বরে রিয়াদ এবং সাত নম্বরে সাব্বির রহমান। সাত নম্বরে মিরাজ নেমে বারবার ব্যর্থ হচ্ছেন। তাই শেষটা ভালো হচ্ছে না। সাব্বির বড় রানের মধ্যে না থাকলেও কিছু রান করছেন অন্তত।ঢাকাটাইমস

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension