প্রধান খবরবাংলাদেশ

বাংলাদেশ নিরাপদ নয়, স্ত্রী-সন্তানদের যুক্তরাষ্ট্রে রাখতে গেলেন ব্যারিস্টার সুমন

তোফাজ্জল লিটন, নিউ ইয়র্ক থেকে: সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আসেন বাংলাদেশের তরুণ আইনজীবী ও সমাজকর্মী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, আমার ও আমার পরিবারের আমেরিকান গ্রীন কার্ড রয়েছে। আমি এবার গ্রীন সমর্পণ করব। আমার পরিবারের যে কারও জন্য বাংলাদেশ নিরাপদ নয়।’ ১ জানুয়ারী নিউইয়র্কের ব্রঙ্কস-বাংলাদেশী কমিউনিটি আয়োজিত এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
 
ব্যারিস্টার সুমন বলেন, এ কারণেই এবারে তিনি স্ত্রী ও সন্তানদের আমেরিকা রেখে নিজে বাংলাদেশে ফিরে যাচ্ছেন।
 
নিউইয়র্কের ব্রঙ্কসের বাংলাবাজার-স্টার্লিং আল আকসা পার্টি হলে ব্রঙ্কস-বাংলাদেশী কমিউনিটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
ব্যারিস্টার সুমনের ও তার পরিবারের আমেরিকান গ্রীন কার্ড রয়েছে। তিনি নিরবিচ্ছিন্নভাবে বাংলাদেশের বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে কাজ করার লক্ষ্যে এবারে তিনি নিজের গ্রীন কার্ড সমর্পণ করবেন। কিন্তু বাংলাদেশকে তিনি স্ত্রী ও সন্তানদের জন্যে নিরাপদ মনে করেন না। সেকারণেই প্রথমবারের মতো তার মা এবং পরিবারকে নিউইয়র্কে রেখে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানান।
 
 
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সুমন আরও বলেন, ‘বাংলাদেশের এখন যে অবস্থা, আল্লাহ যেন আমাকে মন্ত্রী বানিয়ে বেইজ্জত না করেন। তার চেয়ে ব্যারিস্টার সুমন হিসেবেই আমি গর্ববোধ করি। আমি প্রথমে আমার পরিবারের নিরাপত্তা চাই। কিন্তু বাংলাদেশের পক্ষে তা দেওয়া সম্ভব নয়।’
 
সেই অনুষ্ঠানে সুমন বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে হিন্দু-বৌদ্ধ-খৃস্টানরা মাইনোরিটি নয়। বাংলাদেশে মাইনোরিটি হচ্ছে সৎলোক। দেশে নেতার অভাব নেই কিন্তু সৎলোকের অভাব। সৎলোকের অভাবের কারণেই বাংলাদেশ এত পিছিয়ে আছে।
 
তিনি তার বক্তব্যে কানাডার বেগম পল্লীতে বাংলাদেশের দুর্নীতিবাজদের আখড়ার কথাও উল্লেখ করেন।
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension