প্রধান খবরবাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্ষণের ছাত্রীকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা

রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল এলাকায় নিপীড়নের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা।বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার থেকে ছাড়পত্র নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতাল ছেড়ে যান ওই ছাত্রী।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিপীড়নের শিকার শিক্ষার্থীকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ। এক সপ্তাহ পর ওই শিক্ষার্থীকে ফলোআপের জন্য হাসপাতালে আসতে বলা হয়েছে।

এদিকে মেয়ের সুচিকিৎসার ব্যবস্থা করায় হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন ভুক্তভোগীর বাবা। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, র‌্যাব, পুলিশ প্রশাসনসহ দায়িত্বশীল সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় পরীক্ষার প্রস্তুতি নিতে রাজধানীর শেওড়ায় বান্ধবীর বাসায় যেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী ক্যাম্পাস থেকে রওনা হন। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে ভুল করে কুর্মিটোলা হাসপাতাল এলাকায় নেমে পড়েন ওই ছাত্রী।

পরে হেঁটে শেওড়া যাওয়ার পথে তাকে ফলো করেন ধর্ষক। তাকে সড়ক থেকে তুলে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রী অচেতন হয়ে পড়েন। তিন ঘণ্টা পর জ্ঞান ফিরে পেলে বন্ধুদের সহায়তায় হাসপাতালে যান ওই ছাত্রী। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। সেখানে ফরেনসিক পরীক্ষায় তার ধর্ষণের আলামত মিলেছে।

এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় ওই ছাত্রীর বাবার করা মামলায় মজনু নামে একজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension