বাংলাদেশ

গণতন্ত্র নেই বলে জামিন পাওয়ার পরও খালেদা জিয়া জেলে

রূপসী বাংলা ডেস্ক:দেশে গণতন্ত্র নেই বলে জামিন পাওয়ার পরও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া জেলে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করার পর তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, দেশে আইনের শাসন নেই বলেই আজ এ অবস্থা। গণতন্ত্রহীন একটি রাষ্ট্র বাংলাদেশ। গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু আজ দেশে গণতন্ত্র অবরুদ্ধ।

তিনি আরও বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে লড়াই করতে হচ্ছে। যদি দেশে গণতন্ত্র থাকতো তাহলে আমাদের নেত্রীকে জামিন পাওয়ার পরও জেলে থাকতে হতো না।

সোমবার সকাল সাড়ে ৯টায় বিএনপির নেতাদের নিয়ে স্মৃতিসৌধে প্রবেশ করেন মির্জা ফখরুল ইসলাম। ১৫ মিনিট পর শহীদ বেদীতে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন এবং ১০টায় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension