ভারত

ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২১ জন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মৃত্যুর হার ৩ দশমিক ৩ শতাংশ। ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২ হাজার ১১৩ জন।

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে।

দেশটিতে সবমিলিয়ে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৩৬৫ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২১ জনে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জিনিউজ অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১১৩ জন। একই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ৩৫ জনের। সুস্থ হয়েছেন ২৩৯ জন। অর্থাৎ একদিনের ব্যবধানে সুস্থতার হার ১৪ দশমিক ২ শতাংশ বেড়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মৃত্যুর হার ৩ দশমিক ৩ শতাংশ।

শূন্য থেকে ৪৫ বছর বয়সীদের মধ্যে মৃত্যুর হার ১৪ দশমিক ৪ শতাংশ, ৪৫ থেকে ৬০ বছর বয়সীদের মৃত্যুর হার ১০ দশমিক ৩ শতাংশ, ৬০ থেকে ৭৫ বছর বয়সীদের মৃত্যুর হার ৩৩ দশমিক ১ শতাংশ এবং ৭৫ বছরের বেশি বয়সীদের মৃত্যুও হার ৪২ দশমিক ২ শতাংশ।

যাদের আগে খেকেই বিভিন্ন রোগ রয়েছে তাদের মৃত্যুর হার বেশি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এ পরিসংখ্যান থেকে বোঝা যায় বয়স্ক ও আগে থেকেই রোগে আক্রান্তরা সাধারণত করোনাভাইরাস সংক্রমিত হয়ে মারা যাচ্ছেন।◉

 

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension