
বিশ্বব্যাপী করোনাভাইরাসে ২ লাখ ৭০ হাজার ৭৪০, শীর্ষে যুক্তরাষ্ট্র
বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৯ লাখ ১৭ হাজার ৯৪৪ জন। আর মারা গেছেন ২ লাখ ৭০ হাজার ৭৪০ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১৩ লাখ ৪৪ হাজার ২৬০ জন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ তথ্য জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ড-ও-মিটারের তথ্য অনুযায়ী শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত ২টা পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ১২ লাখ ৯২ হাজার ৮৫০ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৭৬ হাজার ৯৩৮ জন।
যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ইউরোপের দেশ স্পেন। সেখানে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৬ হাজার ৮৫৫ জন এবং মৃত্যু হয়েছে ২৬ হাজার ৭০ জন মানুষ।
তবে মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যুক্তরাজ্য। সেখানে এখন পর্যন্ত মারা গেছেন ৩০ হাজার ৬১৫ জন। আর আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬ হাজার ৭১৫ জন।
এছাড়া তৃতীয় সর্বোচ্চ আক্রান্তের দেশ ইটালি। সেখানে ২ লাখ ১৫ হাজার ৮৫৮ জন আক্রান্ত হয়েছেন মারা গেছেন ২৯ হাজার ৯৫৮ জন।◉



