
তিন মাসের মধ্যে মেজর (অব.) সিনহা হত্যার সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবী
তিন মাসের মধ্যে দ্রুত বিচার আদালতের মাধ্যমে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের হত্যার বিচার সম্পন্ন ও দোষীদের ফাঁসি নিশ্চিত করতে হবে। অন্যথায় দাবী আদায়ে রাস্তায় নামার হুমকি দিয়েছে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সংগঠন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া)।
আজ বুধবার রাওয়ার হেলমেট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এ দাবী জানান। পাশাপাশি বাংলাদেশ পুলিশ বাহিনীকে সুশৃঙ্খল বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য জবাবদিহিতামূলক আইন প্রণয়ন করে পুনর্গঠন করাসহ বিভিন্ন দাবী জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেজর (অব.) খন্দকার নুরুল আফসার বলেন, আমরা সুশৃঙ্খল বাহিনীর সদস্য। ইচ্ছা করলেই রাস্তায় নেমে উচ্ছৃঙ্খলতা দেখানো যায় না। কিন্তু এ বিষয়ে দাবী আদায় না হলে আমরা রাস্তায় নামতে বাধ্য হবো, উঁচু গলায় কথা বলব। প্রয়োজনে তিন বাহিনীর সাবেক প্রধানদের নিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বিচার দাবী করব।
আজ বুধবার রাওয়ার হেলমেট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এ দাবী জানান। পাশাপাশি বাংলাদেশ পুলিশ বাহিনীকে সুশৃঙ্খল বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য জবাবদিহিতামূলক আইন প্রণয়ন করে পুনর্গঠন করাসহ বিভিন্ন দাবী জানান তারা।
এ সময় সিনহা হত্যার বিচারের পাশাপাশি কয়েক দফা দাবি উত্থাপন করা হয়। দাবীগুলো হলো-
🔿 আগামী তিন মাসের মধ্যে দ্রুত বিচার আদালতের মাধ্যমে ন্যায়বিচার সম্পন্ন করতে হবে এবং দোষীদের ফাঁসি কার্যকর করতে হবে।
🔿 অনতিবিলম্বে সকল আসামিকে (তদন্তে যাদের নাম আসবে তারাসহ) মামলার স্বার্থে গ্রেপ্তার করে জেলহাজতে রাখতে হবে।
🔿 কক্সবাজার জেলার পুলিশ সুপারকে (এসপি) অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে।
🔿 এ ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করা, তথ্য গোপন করে মিডিয়াতে মিথ্যা বিবৃতি দেওয়া ও একমাত্র চাক্ষুস সাক্ষী সিফাতের বিরুদ্ধে দুটি কাল্পনিক ও বানোয়াট মামলার রুজু করার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
🔿 ওসি প্রদীপকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠাতে হবে।
🔿 সিফাত, ট্রাক চালকসহ সকল সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
🔿 বিশ্বের বিভিন্ন দেশের অনুরূপ একটি ভিন্ন মন্ত্রণালয় (ভ্যাটারান মন্ত্রণালয়) গঠন করে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিরাপদ ও আত্মমর্যাদা সম্পন্ন জীবনযাপনে সার্বিক সহায়তা করতে হবে।❑



