Uncategorized

ট্রাম্প জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেবেন না

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেবেন না।

বৃহস্পতিবার তার চিফ অব স্টাফ এয়ার ফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের এমন কথা বলেন।

এ সিদ্ধান্ত নিজের অবস্থান থেকে ট্রাম্পের বিপরীত দিকে ঘুরে যাওয়ার ইঙ্গিত। কেননা, গত মাসে ট্রাম্প বলেছিলেন, করোনাভাইরাসের কারণে বিশ্বের অন্য নেতারা দূরে অবস্থান করলেও তিনি নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশনে সরাসরি উপস্থিত থেকে তার ভাষণ দিতে চান।

হোয়াইট হাউস চিফ অব স্টাফ এ বিতর্কের একেবারে ইতি টেনে সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে সরাসরি উপস্থিত থাকছেন না। স্বাস্থ্য ঝুঁকির কারণে এ অধিবেশন প্রধানত ভিডিওকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

গত মে মাসে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আভাস দেন যে, করোনাভাইরাসের কারণে বিশ্ব নেতারা সশরীরে সফর না করে ভিডিও বার্তার মাধ্যমে তাদের বক্তব্য পাঠাবেন।

আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। যাতে প্রথা অনুসারে ব্রাজিলের পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভাষণ দেবেন।

এ বছর জাতিসংঘ প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিক উদযাপন করা হবে।❐

এএফপি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension