আঞ্চলিকবাংলাদেশ

বরিশালের আগৈলঝাড়ায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিয়ের আশ্বাসে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাজ্জাদ গাজী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে ওই কলেজছাত্রীর মা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন, যার নং-৯, তারিখ: ১৯-১০-২০২০।

এর পর রাতেই এসআই মাহাবুল আলম খান অভিযান চালিয়ে সাজ্জাদ গাজীকে গ্রেফতার করেন। মঙ্গলবার সকালে ধর্ষককে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিহত সাজ্জাদ গাজী উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের খোরশেদ গাজীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ৬ মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সাজ্জাদ গাজীর।

সাজ্জাদ প্রেমের সূত্র ধরে ওই কলেজছাত্রীর বাসায় আসা-যাওয়া করত এবং সে তাকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণও করেছে।

সর্বশেষ সোমবার সন্ধ্যায় ধর্ষক সাজ্জাদ গাজী ওই ঘরে গেলে বিয়ের জন্য বলেন কলেজছাত্রী। এর পর সাজ্জাদ বিয়ে না করার জন্য বিভিন্ন টালবাহানা শুরু করেন। এ ঘটনার পর সোমবার রাতে ওই কলেজছাত্রীর মা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

মামলার পর সোমবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক সাজ্জাদ গাজীকে গ্রেফতার করেন।

মঙ্গলবার সকালে ধর্ষককে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিম ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার যুগান্তরকে জানান, গত ছয় মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে ধর্ষক সাজ্জাদের সঙ্গে ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময় বিয়ের আশ্বাসে ওই কলেজছাত্রীকে ধর্ষণ করত সে। সোমবার সন্ধ্যায় ওই কলেজছাত্রীর মা বাজারে কাজে গেলে একা পেয়ে আবারও ধর্ষণ করে সাজ্জাদ।

ধর্ষক বিয়ে নিয়ে টালবাহানা করায় কলেজছাত্রীর মা বাদী হয়ে সোমবার রাতে মামলার পর ধর্ষককে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension