
নিউ ইয়র্কে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্সেরকার্যকরী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্টের কার্যকরী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ১৯ অক্টোবর দুপুরে নিউ ইয়র্কের মেট্রোপলিটন এভিনিউয়ে টিক্কা ইন্ডিয়ান গ্রিল রেষ্টুরেন্টে এই কার্যকরী পরিষদের মাসিক সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ শহীদুল হক (সাঈদ)।
সভাপতি তার বক্তব্যে গোটা বিশ্বের সার্বিক পরিস্থিতিতে শঙ্কা প্রকাশ করে বলেন, করোনা মহামারী, ধর্ষণ, হত্যা বেড়ে যাওয়ার প্রসঙ্গ তুলে ধরেন। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে কঠোর ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বিগত ৪ মাসে ৪১টি খুন হয়েছে। হেইট ক্রাইম বেড়েই চলেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি হুমকির সম্মুখীন, এ অবস্থা চলতে থাকলে ইমিগ্রেন্ট সমাজ আমেরিকা ছেড়ে পালাতে হবে।
সভায় আগামী ৭ নভেম্বর জ্যাকসন হাইটসে খাদ্য, মাস্ক ইত্যাদি বিতরণ এবং ১০ ডিসেম্বর ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া ৩১ ডিসেম্বরের মধ্যে ‘মানবতা’ নামে একটি স্মরণিকা প্রকাশ করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সভা শেষে বিকালে জ্যামাইকার সার্টফিন ব্লুভার্ডে কাউন্সিল ওমেন আদরিয়ানা এ্যাডাম এর অফিস থেকে অনুদান থেকে একশ’ বাক্স খাদ্য বিতরণ করা হয়।❐



