পরিবেশ

তরুণ বসন্তের উদ্ভিন্ন যৌবনা টিউলিপ

টিউলিপ বসন্তকালে ফোটে। হিম শীতের চাদর সরিয়ে ধীর পায়ে বসন্তের আগমন হয়। আর এই আগমনী বার্তা প্রথম বয়ে নিয়ে আসে ছোট ক্রকাস ফুল। ক্রকাসের এক প্রজাতি থেকেই সংগ্রহ করা হয় স্যাফরন বা জাফরান, যা বিশ্বের সবচেয়ে মূল্যবান মসলার একটি। দ্বিতীয় ফুলটি ওয়ার্ডসওয়ার্থের ড্যাফোডিল বা কবি নজরুলের নার্গিস ফুল। আর তৃতীয় ফুলটি হলো রূপসী টিউলিপ, যার ইতিহাস খুব সমৃদ্ধ। কানাডায় কীভাবে টিউলিপের আগমন ঘটেছিল, সে ইতিহাসও সমৃদ্ধ।

টিউলিপ বসন্তকালে ফোটে। এটা পেরিনিয়াল গাছ। বাল্ব থেকে এই গাছ জন্মে। টিউলিপ গাছ কত বড় হবে, তা প্রজাতির ওপর নির্ভর করে। এরা সাধারণত ৪ ইঞ্চি থেকে ২৮ ইঞ্চি পর্যন্ত উঁচু হতে পারে। বড় আকারের টিউলিপ ডাল-পাতা ছাড়িয়ে ওপরে উঠে যায়। ডালের মাথায় তার কলি আসে এবং ফুল ফোটে। টিউলিপের ডালে অল্প সংখ্যক পাতা থাকে। টিউলিপ একবার লাগালে ৩/৪ বছর পর্যন্ত ভালো ফুল হতে পারে।

এরপর আবার হেমন্তে বাল্বগুলো উঠিয়ে সংরক্ষণ করে শীতের আগেই রোপণ করতে হয়। শীতের পরে বসন্তের শুরুতে চারা গজায় । টিউলিপ গাছ বড় হয়। গাছ জন্মের পর থেকে ফুল ফুটে ঝরে যাওয়া পর্যন্ত এদের আয়ুষ্কাল খুবই ক্ষণস্থায়ী, সব মিলিয়ে প্রায় দেড় মাসের মত এদের জীবন।

শীতপ্রধান দেশের এ ফুল গ্রীষ্মমণ্ডলীয় দেশে দেখা পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু টিউলিপ এখন বাংলাদেশেও ফুটছে। প্রায় অসম্ভব এ কাজটি সম্ভব করে দেখিয়েছেন গাজীপুরের শ্রীপুরের উপজেলার কেওয়া পূর্বখণ্ড গ্রামের কৃষক দেলোয়ার হোসেন।

বাংলাদেশে প্রথম টিউলিপ রাজসিক সৌন্দর্যের ফুল টিউলিপ ফুলের চাষ করেন দেলোয়ার হোসেন। টিউলিপ ঠান্ডার দেশের ফুল। বাংলাদেশে তো গরম আবহাওয়া। তাপমাত্রা, বৃষ্টিপাত—সবকিছু মিলিয়ে এ ফুল চাষ বাংলাদেশে যথেষ্ট কষ্টসাধ্য। এত প্রতিকূলতার পরও এ বছর দেলোয়ার তার অনুসন্ধিৎসু উদ্যোগ নিয়ে খামারে টিউলিপ ফুল ফুটিয়ে ছিলেন।

দেলোয়ার জানান, এর আগে বাংলাদেশের কোথাও টিউলিপের চাষ হয় নি। তাই এই ফুলকে তিনি দেশে ব্যাপক হারে ছড়িয়ে দিতে কাজ শুরু করেছেন। গেল বছর নেদারল্যান্ডস থেকে তিনি ১ হাজার ১০০টি টিউলিপ গাছের বাল্ব (বীজ হিসেবে ব্যবহৃত রূপান্তরিত কাণ্ড) নিয়ে আসেন। সেগুলোকে রোপণ করে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। নিয়মিত পরিচর্যা আর প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে প্রথমবারেই পেয়ে যান সফলতা।

দেলোয়ার বলেন, এ দেশে গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওলাসসহ বিভিন্ন ফুল ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে ভিন্ন সৌন্দর্যের টিউলিপ ফুলের পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাপক চাহিদা আছে। বাংলাদেশের ফুলের বাজারে গোলাপসহ অন্যান্য ফুলের ভিড়ে ব্যাপকভাবে টিউলিপ ছড়িয়ে দিতে চান তিনি। তাঁর বিশ্বাস, এ দেশে টিউলিপের বড় বাজার তৈরি করা সম্ভব। বড় পরিসরে উৎপাদনে যাওয়াও সম্ভব।

সে লক্ষ্যে গেল বছরের মতো এ বছরও দেলোয়ার টিউলিপের চাষ শুরু করতে যাচ্ছেন।

ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োটেকনোলজি থেকে জানা গেছে, বর্ষজীবি ও কন্দযুক্ত প্রজাতির টিউলিপ গাছ লিলিয়াসিয়ে পরিবারভূক্ত উদ্ভিদ। টিউলিপের প্রায় ১৫০ প্রজাতি এবং এদের অসংখ্য সংকর রয়েছে। বিভিন্ন ধরণের হাইব্রিডসহ টিউলিপের সকল প্রজাতিকেই সাধারণভাবে টিউলিপ নামে ডাকা হয়।

টিউলিপ মূলত বর্ষজীবি ও শীতপ্রধান দেশের বসন্তকালীন ফুল হিসেবে পরিচিত। এটি মুকুল থেকে জন্মায়। টিউলিপ এখনো বাংলাদেশে চাষ করা হয় না। উচ্চমুল্যের এই ফুলের বাণিজ্যিক চাষের উদ্যেশ্যে বাংলাদেশের জলবায়ুর সঙ্গে সামঞ্জস্য রেখে টিউলিপ ফুলের জাত উদ্ভাবন করতে এনআইবি-তে একটি গবেষণা প্রকল্প শুরু করা হয়েছে।

ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োটেকনোলজি ইতোমধ্যে প্রায় ২০ প্রকার টিউলিপের জার্মপ্লাজম সংগ্রহ করা হয়েছে। বাংলাদেশের আবহাওয়ায় এগুলোর উপযোগিতা মুল্যায়নের কাজ চলছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension