
ঈদে মিলাদুন্নবীতে মুসলমানদের মোদির শুভেচ্ছা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশা প্রকাশ করেছেন, দিনটি সবার মাঝে আরও সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধ বয়ে আনবে।
Best wishes on Milad-un-Nabi. Hope this day furthers compassion and brotherhood all across. May everybody be healthy and happy. Eid Mubarak!
— Narendra Modi (@narendramodi) October 30, 2020
মহানবী মুহাম্মদ (স.) এর জন্মদিন উপলক্ষে প্রতি আরবি বছরের ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান বিশ্ব মুসলিম উম্মা ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করে থাকে।
দিনটি উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন মোদি। লিখেছেন- ‘মিলাদুন্নবীর শুভেচ্ছা। আশা করি, দিনটি সর্বত্র আরও সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ বয়ে আনবে। সবাই সুস্থ ও সুখী হোক।’
মোদির পাশাপাশি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন তেলেঙ্গনা রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।❐



